AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Bengali Culture: প্রধানমন্ত্রী পরণে ‘বাঙালি’ ধুতি, হাতে দুর্গার ছবি, রবীন্দ্র জয়ন্তীতে সরকার গঠন করতে পারে বিজেপি

বিজেপি সূত্রে খবর, ২৫ বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন সরকার গঠন করা হচ্ছে। সেই দিনটি হল ৯ মে। কিন্তু হিসেব মতো ৭ মে সরকারের মেয়াদ শেষ হচ্ছে, ফলে ২ দিন দেরী হলে কোনও সাংবিধানিক সমস্যা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

BJP Bengali Culture: প্রধানমন্ত্রী পরণে 'বাঙালি' ধুতি, হাতে দুর্গার ছবি, রবীন্দ্র জয়ন্তীতে সরকার গঠন করতে পারে বিজেপি
ধুতিতে মোদীImage Credit: TV9 Bangla
| Updated on: May 05, 2026 | 12:40 AM
Share

নয়া দিল্লি: গত কয়েক মাস ধরে বাংলার রাজনীতিতে বারবার উঠে এসেছে দুটি শব্দ ‘বাঙালি অস্মিতা’। বারবার মমতা বন্দ্য়োপাধ্যায় এই ইস্যুতেই নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে। বাঙালিদের উপর ভিনরাজ্যে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ করেছিল তৃণমূল নেতৃত্ব। শুধু তাই নয়, বিধানসভা ভোটের প্রচারে জেলায় জেলায় গিয়ে মমতা বোঝানোর চেষ্টা করেছেন, বাঙালি সংস্কৃতির উপর আঘাত হানার চেষ্টা চলছে। তবে সোমবার সন্ধ্যায়, যেভাবে ধুতি-পাঞ্জাবী পরে এসেছেন, তাতেই বার্তাটা স্পষ্ট হয়ে গিয়েছে।

এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে উপস্থিত হয়ে বিজেপির কর্মীদের শুভেচ্ছা জানান মোদী। তাঁর পরণে ছিল ধুতি-পাঞ্জাবী। একেবারে বাঙালি কায়গায় পরা। এরপর দেখা যায় মঞ্চে উঠে নিতিন নবীনের হাত থেকে দুর্গার ছবি উপহার নেন তিনি। এখানেই শেষ নয়, শপথের দিন নির্ধারণের ক্ষেত্রেও বিশেষ ভাবনা রয়েছে বিজেপির।

বিজেপি সূত্রে খবর, ২৫ বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন সরকার গঠন করা হচ্ছে। সেই দিনটি হল ৯ মে। কিন্তু হিসেব মতো ৭ মে সরকারের মেয়াদ শেষ হচ্ছে, ফলে ২ দিন দেরী হলে কোনও সাংবিধানিক সমস্যা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে বিজেপি বাঙালি আবেগকে ধরতে কোনও জায়গায় খামতি রাখছে না।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের