
নয়া দিল্লি: কয়েকদিন আগের ঘটনা। ‘জেন জি’ (Gen Z)-দের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এবার সেই জেন জি-দের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। আগামী ৬ অগস্ট, বৃহস্পতিবার দেশের ১০০টি শহরের পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন তিনি। তবে শুধু জেন জেন জ়ি নয়, একই সঙ্গে জেন আলফাদের সঙ্গেও কথা বলবেন মোহন ভাগবত। এই নিয়ে শুরু হয়েছে চর্চা। এই আবহে মুখ খুললেন I.I.M.U.N (India’s International Movement to Unite Nations)-এর প্রতিষ্ঠাতা ঋষভ শাহ (Rishabh Shah)। তাঁর দাবি, এই ধরনের অনুষ্ঠান নতুন কিছু নয়, গত ১৫ বছর ধরেই তাঁর সংস্থা দেশ-বিদেশে তরুণ প্রজন্মকে নিয়ে নানা কর্মসূচি আয়োজন করে আসছে।
VIDEO | On RSS chief Mohan Bhagwat’s August 6 interaction with Gen Z and Gen Alpha, I.I.M.U.N Founder Rishabh Shah says, “This may be new for many people, but our organisation has been working for the past 15 years. Every year, our culmination event is held in August, between… pic.twitter.com/Jnsk6LIFZR
— Press Trust of India (@PTI_News) August 4, 2026
ঋষভ শাহ জানান, প্রতি বছর ১ অগস্ট থেকে ১৫ অগস্টের মধ্যে I.I.M.U.N-এর বার্ষিক অনুষ্ঠান হয়। সারা বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্ত এবং একাধিক দেশে ১১ থেকে ১৯ বছর বয়সি ছেলে-মেয়েদের জন্য বিতর্ক, বিভিন্ন বিষয়ে আলোচনা কর্মসূচি আয়োজন করা হয়।” তাঁর দাবি, এখন এই বয়সের ছেলেমেয়েদের Gen Z ও Gen Alpha বলা হচ্ছে। কিন্তু এই ধরনের অনুষ্ঠান আগেই তাঁরা চালু করেছেন।
তিনি জানান, চার দিন ব্যাপী চলে এই অনুষ্ঠান। সেখানে প্রথম দিনে থাকেন মূল বক্তারা। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা ও বিতর্ক হয়। একই ভাবে ভারতের ১০৮টি শহর এবং ১৫টি দেশে এই কর্মসূচি পরিচালিত হয়। ফলে, এই সময়ে অনুষ্ঠান হওয়াকে অস্বাভাবিক বলে দেখার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ঋষভ শাহের কথায়, বর্তমানে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কারণ ফোকাসে রয়েছে Gen Z প্রজন্ম। তিনি আরও জানান, অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় ২,০০০ জনই Gen Z প্রজন্মের সদস্য।
সংবাদ সংস্থা পিটিআই (PTI) ঋষভের কাছে প্রশ্ন করে, মোহন ভাগবত অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি যোগ দেবেন? এই প্রশ্নের উত্তরে শাহ স্পষ্ট করেন, “আরএসএস প্রধান সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।” তিনি জানান, এর আগে ২০১৬ এবং ২০২০ সালেও তরুণদের সঙ্গে মতবিনিময়ের জন্য মোহন ভাগবতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেই অনুষ্ঠানে হাজিরও ছিলেন।
ঋষভ আরও জানান, বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি I.I.M.U.N মঞ্চে বক্তব্য রেখেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এক সময়ে I.I.M.U.N-এর নেতৃত্ব দলের সঙ্গে মত বিনিময় করেছিলেন। তাঁর দাবি, এই মঞ্চের মূল উদ্দেশ্যই হল আগামী প্রজন্মের কাছে দেশের মহাত্ম তুলে ধরা।