Free Bus Pass for Students: স্কুল ও কলেজ পড়ুয়ারা বাসে যাতায়াত করবে ফ্রি-তে, বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর

Free public transport scheme: আগে রাজ্যে ছাত্রীদের বাসে যাতায়াত ফ্রি ছিল। এবার পড়ুয়াদের বাসে যাতায়াত ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। কারা কারা এই সুবিধা পাবে,  কীভাবে পডুয়াদের আবেদন করতে হবে, সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে।     

Free Bus Pass for Students: স্কুল ও কলেজ পড়ুয়ারা বাসে যাতায়াত করবে ফ্রি-তে, বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

Jun 04, 2026 | 5:52 PM

বেঙ্গালুরু: যুবশক্তিকেই বিশেষ জোর। রাজ্যে উন্নয়নের জন্য বিরাট ঘোষণা। দুই হাজার কোটির সড়ক উন্নয়ন থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাসের ঘোষণাও করেছেন তিনি।

বুধবারই কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ডিকে শিবকুমার। তারপরই তিনি বেঙ্গালুরু সহ রাজ্যের উন্নয়নের জন্য ছয় পয়েন্টের এজেন্ডা ঘোষণা করেছেন রাজ্যে নতুন যুব যুগ শুরু করতে। তিনি জানিয়েছেন, রাজ্যে কাজের সুযোগ তৈরি করা হবে। যুব সমাজ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কী কী ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী? 

পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাস-

প্রথম ক্যাবিনেট বৈঠকেই নতুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘোষণা করেন যে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য ফ্রি বাস পাস দেওয়া হবে।  আগে রাজ্যে ছাত্রীদের বাসে যাতায়াত ফ্রি ছিল। এবার পড়ুয়াদের বাসে যাতায়াত ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। কারা কারা এই সুবিধা পাবে,  কীভাবে পডুয়াদের আবেদন করতে হবে, সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে।

প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-

কর্নাটকের মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যে একটি প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা হবে, যাতে চাকরি প্রার্থীরা সরাসরি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারবে। চাকরিপ্রার্থীদের এখানে রেজিস্টার করতে হবে। এছাড়া রাজ্যে ৫৬ হাজার সরকারি শূন্যপদ রয়েছে, তাও পূরণ করা হবে বলে জানান। কন্নড়বাসীই প্রাধান্য পাবে। এক মাসের মধ্য়েই এই নীতি তৈরি করা হবে বলে জানান তিনি।

১০ হাজার ভারত জোড়ো ইয়ুথ ক্লাব-

রাজ্যের যুবশক্তির জন্য ১০ হাজার ভারত জোড়ো ইয়ুথ ক্লাব তৈরির ঘোষণা করেন ডিকে শিবকুমার। রাজ্য সরকার এর জন্য ১০ লাখ টাকা করে দেবে প্রতিটি ক্লাবকে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই ক্লাব তৈরি করা হবে। এই ক্লাবগুলি খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে জোর দেবে।

বেঙ্গালুরুর রাস্তা সংস্কার-

সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর রাস্তা সংস্কারের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে কর্নাটক সরকার।

এছাড়াও বাড়ি মালিকদের অকুপেন্সি সার্টিফিকেট ও কমপ্লিশন সার্টিফিকেটের জন্য এককালীন ছাড় দেওয়া হবে।

সম্পত্তির মালিকানার আইনি নথি তৈরিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Follow Us