Amit Shah: ‘ISI মদতপুষ্ট শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ধ্বংস হয়েছে’, নিরাপত্তা সংস্থাগুলির প্রশংসা শাহর

Shahzad Bhatti Network Destroyed: সরকারের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক (SBN) পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। ভারতে গ্রেনেড, IED এবং পেট্রল বোমা হামলা, পাশাপাশি টার্গেট কিলিংয়ের সঙ্গে এই সংগঠনের যোগ রয়েছে বলে অভিযোগ। পুলিশ, প্রতিরক্ষা এবং ধর্মীয় স্থানগুলির রেইকি করার জন্য স্থানীয়দের টাকাও দেওয়া হত বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

Amit Shah: ‘ISI মদতপুষ্ট শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ধ্বংস হয়েছে’, নিরাপত্তা সংস্থাগুলির প্রশংসা শাহর
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

Aug 17, 2026 | 5:27 PM

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগে বড়সড় অভিযান চালিয়ে পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্যাংয়ের নেটওয়ার্ককে ধ্বংস করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। সোমবার এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ১৪টি রাজ্যে অভিযান চালিয়ে এই নেটওয়ার্কের ২০০-রও বেশি সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে IED, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড, পিস্তল, কার্তুজ এবং গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত CCTV ক্যামেরা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এক্স হ্যান্ডলে কী লিখেছেন অমিত শাহ?

এদিন এক্স হ্যান্ডলে অমিত শাহ লেখেন, “স্বাধীনতা দিবসের আগে মোদী সরকার ISI-মদতপুষ্ট জঙ্গি সংগঠন শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে ধ্বংস করেছে। এবং ২০০-রও বেশি সদস্যকে গ্রেফতার করে তাদের নাশকতামূলক হামলার পরিকল্পনা বানচাল করেছে।” তিনি আরও লেখেন, “ভারতীয় নিরাপত্তা বাহিনী ১৪টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই নেটওয়ার্ককে ছিন্নভিন্ন করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো-টলারেন্স নীতির এটি একটি উজ্জ্বল উদাহরণ।”

অমিত শাহ আরও জানান, ISI-র কাছ থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত এই সংগঠনের কাছ থেকে IED, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড, পিস্তল, জীবন্ত কার্তুজ এবং গুপ্তচরবৃত্তিতে ব্যবহৃত CCTV ক্যামেরা-সহ বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে এই নেটওয়ার্কের যোগ ছিল বলেও জানান তিনি।

কী এই শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক?

সরকারের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক (SBN) পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। ভারতে গ্রেনেড, IED এবং পেট্রল বোমা হামলা, পাশাপাশি টার্গেট কিলিংয়ের সঙ্গে এই সংগঠনের যোগ রয়েছে বলে অভিযোগ। পুলিশ, প্রতিরক্ষা এবং ধর্মীয় স্থানগুলির রেইকি করার জন্য স্থানীয়দের টাকাও দেওয়া হত বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। ভাট্টির বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত করছে NIA। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের মার্চে জলন্ধরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজার সান্ধুর বাড়িতে গ্রেনেড হামলার অভিযোগও।

Loading...
Unable to load recommendations.
Follow Us