Online Game: অনলাইন গেমের নেশায় মা’কে খুন ছেলের, বস্তায় পুরে দেহ ফেলা হল নদীতে

Online Game: হিমাংশুর বাবা রোশন সিং বাড়িতে ফিরে স্ত্রী ও ছেলেকে দেখতে পাননি। আশপাশের বাড়িতে খোঁজ নেন। জানতে পারেন, এক হিমাংশুকে ট্রাক্টরে চেপে যেতে দেখা গিয়েছে নদীর দিকে। এরপর পুলিশ যমুনা নদী থেকে হিমাংশুর মায়ের দেহ উদ্ধার করে।

Online Game: অনলাইন গেমের নেশায় মাকে খুন ছেলের, বস্তায় পুরে দেহ ফেলা হল নদীতে
মা'কে খুন করলেন ছেলেImage Credit source: Pixabay

Feb 25, 2024 | 11:17 AM

উত্তর প্রদেশ: প্রযুক্তির উন্নয়নের যুগে অনলাইন গেমের আসক্তি যে কোন পথে মানুষকে নিয়ে যেতে পারে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। হাড়হিম করা ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের ফতেপুরে। নেশার জেরে দিনের পর দিন অনলাইন গেমের জন্য টাকা খরচ করে যাচ্ছিলেন এক ব্যক্তি। টাকার অঙ্ক হাজার পেরিয়ে লক্ষ পেরতে শুরু করে। ধার করে টাকা দিতে শুরু করেন ওই ব্যক্তি। ডুবে যান দেনার পাহাড়ে। কিন্তু ধার মেটাবেন কী করে? শেষ পর্যন্ত নিজের মা-কে খুন করার পথ বেছে নেন তিনি। অভিযুক্তের নাম হিমাংশু।

Zupee নামে এক জনপ্রিয় প্লাটফর্মে ওই ব্যক্তি অনলাইন গেম খেলতেন বলে জানিয়েছে পুলিশ। দিনের পর দিন হেরে যেতেন, তবু খেলা থামত না তাঁর। একটা সময়ের পর তিনি খেয়াল করেন প্রায় ৪ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছে তাঁর। এরপরই তাঁর মাথায় আসে খুনের কথা।

পুলিশ জানতে পেরেছে, প্রথমে এক আত্মীয়ার গয়না চুরি করেন হিমাংশু। সেই টাকা দিয়ে ৫০ লক্ষ টাকার বিমা করান নিজের বাবা ও মায়ের। তারপর তাঁর বাড়িতে যেদিন বাবা ছিলেন না, সে দিন মায়ের গলা টিপে খুন করেন ওই ব্যক্তি। তারপর মায়ের দেহ বস্তায় পুরে ট্রাক্টরে চাপিয়ে নিয়ে গিয়ে ফেলে দেন যমুনা নদীতে।

হিমাংশুর বাবা রোশন সিং বাড়িতে ফিরে স্ত্রী ও ছেলেকে দেখতে পাননি। আশপাশের বাড়িতে খোঁজ নেন। জানতে পারেন, এক হিমাংশুকে ট্রাক্টরে চেপে যেতে দেখা গিয়েছে নদীর দিকে। এরপর পুলিশ যমুনা নদী থেকে হিমাংশুর মায়ের দেহ উদ্ধার করে।

পুলিশ হিমাংশুকে গ্রেফতার করে। জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর পরিকল্পনা ছিল, মাকে খুন করে মায়ের জীবন বিমার টাকায় এই ধার মেটাবেন তিনি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ। পুলিশের দাবি, অনেকেই টাকার জন্য গেম খেলছেন, এটা ঠিক নয়। টাকার নেশায় কখন সীমা ছাড়িয়ে যাচ্ছেন, সেটা বুঝতে পারছেন না অনেকেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us