Tamil Nadu Assembly Election Results 2026 Live: পরিবর্তনের হাওয়া লাগল তামিলনাড়ুতেও, DMK-AIADMK-কে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজয়ের TVK

Tamil Nadu Assembly Election Live Updates: অভিনয় থেকে রাজনীতিতে পা বিজয়ের। তৈরি করেন তামিলাগা ভেট্টরি কাজ়াগাম বা টিভিকে। বিরাট সংখ্যক ফ্যান এবং যুব প্রজন্মের সমর্থনেই এবারের নির্বাচনে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিজয় ও তাঁর পার্টি।

Tamil Nadu Assembly Election Results 2026 Live: পরিবর্তনের হাওয়া লাগল তামিলনাড়ুতেও, DMK-AIADMK-কে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজয়ের TVK
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন বিজয়?Image Credit source: PTI

|

May 04, 2026 | 2:08 PM

চেন্নাই: তামিলনাড়ুর ক্ষমতার মানচিত্রে বিরাট বদল। ডিএমকে (DMK), এআইএডিএমকে(AIADMK)-র হাত ছেড়ে এবার রাজ্যপাট আসতে চলেছে থালাপতি বিজয়ের (Thalapati Vijay) হাতে। প্রাথমিক ট্রেন্ড তেমনটাই জানান দিচ্ছে। সিনেমার পর্দা থেকে এবার কি বাস্তবে মুখ্যমন্ত্রী হবেন বিজয়?

বিজয়ের উত্থান-

অভিনয় থেকে রাজনীতিতে পা বিজয়ের। তৈরি করেন তামিলাগা ভেট্টরি কাজ়াগাম বা টিভিকে (TVK)। বিরাট সংখ্যক ফ্যান এবং যুব প্রজন্মের সমর্থনেই এবারের নির্বাচনে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিজয় ও তাঁর পার্টি। তামিলনাড়ু যেখানে প্রতিবারই ডিএমকে এবং এআইএডিএমকে-র মধ্যে লড়াই দেখে, সেখানেই এবার দুই দলকেই পিছনে ফেলে এগিয়ে গেল বিজয়ের টিভিকে।

তামিলনাড়ুর ফল কেমন?

এই প্রতিবেদন লেখার সময় অনুযায়ী, তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে ১১০ আসনে এগিয়ে টিভিকে। এআইএডিএমকে এগিয়ে ৬২ আসনে, ডিএমকে এগিয়ে ৬১ আসনে। অন্যান্য দল একটি আসনে এগিয়ে।

চেন্নাইতে কার্যত একাই রাজ করছে টিভিকে। ৩৭টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে তারা। শহরাঞ্চলে ৬৫টি আসনের মধ্যে ৪৯টিতে এগিয়ে বিজয়ের দল, যা একসময় ডিএমকে-র দখলে ছিল। এআইএডিএমকে নিজেদের গড়ে তাও কিছুটা জায়গা ধরে রাখতে পেরেছে। ১১৬টি আসনের মধ্যে ৪৯টিতে এগিয়ে।

বিজয় লড়েছিলেন পেরাম্বুর ও ত্রিচি পূর্ব থেকে। দুটি আসনেই এগিয়ে সে। কোলাথুরে লড়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন। তাঁকে পিছনে ফেলে দিয়েছে টিভিকে প্রার্থী। বিজেপি নেত্রী তথা তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজনও চেন্নাইয়ের মাইলাপুর আসনে পিছিয়ে।

ভোটের এই ফলাফল শুধুমাত্র জয়ের ইঙ্গিতই দিচ্ছে না, একইসঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক  দৃষ্টিভঙ্গিতেও বদলের ইঙ্গিত দিচ্ছে।

এবার নজরে রয়েছে ভোটের ফল প্রকাশের পর কী হয়। জল্পনা শোনা যাচ্ছিল এআইএডিএমকে-র সঙ্গে জোট বাঁধতে পারে টিভিকে। তবে তারা একাই সরকার গঠন করা নিয়ে আত্মবিশ্বাসী।

Follow Us