Storm: ঝড়ে হোর্ডিং ভেঙে মৃত বেড়ে ১২, হাওয়া অফিস আজও সর্তক করেছে…

Mumbai: ওই হোর্ডিং বা বিলবোর্ডটি প্রায় ১০০ ফুটের ছিল। যা পেট্রোল পাম্পের ঠিক সামনে লাগানো ছিল। এমনই ভয়াবহ ঝড় ওঠে যে তা কার্যত উড়ে এসে পড়ে। এদিকে চারদিক ধূলোয় ঢেকে যাওয়ার কারণে পথচারীদের মনে হয়েছিল, ওই পেট্রোল পাম্পের সামনে আশ্রয় নেওয়াটাই শ্রেয়। কিন্তু সেখানে যে মরণফাঁদ পাতা তা ভাবতে পারেননি মানুষগুলো।

Storm: ঝড়ে হোর্ডিং ভেঙে মৃত বেড়ে ১২, হাওয়া অফিস আজও সর্তক করেছে...
এভাবেই চলেছে তাণ্ডব। Image Credit source: ANI

May 14, 2024 | 10:53 AM

মুম্বই: ভয়াবহ ধূলিঝড়। তাতেই বাণিজ্যনগরীতে ১২ জনের প্রাণ কাড়ল। সোমবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বই প্রবল দুর্যোগের শিকার হয়। বিশেষ করে প্রবল ধূলিঝড়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। সন্ধ্যার দিকে প্রবল হাওয়া আর ধূলোয় ঢেকে যায় চারপাশ। আচমকা এমন পরিস্থিতিতে রাস্তাঘাটে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। তবে মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘাটকোপর এলাকায়। একটি পেট্রোল পাম্পে হোর্ডিং ভেঙে পড়ে। ভেঙে পড়া হোর্ডিংয়ের নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। মুহূর্তে তা হয়ে ওঠে প্রাণঘাতী। এখনও অবধি ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি।

বিএমসির বিপর্যয় মোকাবিলা বিভাগের শাবাজ সংবাদসংস্থা এএনআইকে জানান, “মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ দেহটি উদ্ধার করেছি। এখনও একটি লাল গাড়ি স্তূপের মধ্যে রয়েছে। একেবারে মিশে গিয়েছে। তার ভিতরে কেউ ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়। ৮০ জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৫৭ জনকে গতকাল সন্ধ্যায়ই উদ্ধার করা হয়েছে। এখনও অবধি ১২ জনের মৃত্যু হয়েছে।”

জানা গিয়েছে, ওই হোর্ডিং বা বিলবোর্ডটি পেট্রোল পাম্পের ঠিক সামনে লাগানো ছিল। এমনই ভয়াবহ ঝড় ওঠে যে তা কার্যত উড়ে এসে পড়ে। এদিকে চারদিক ধূলোয় ঢেকে যাওয়ার কারণে পথচারীদের মনে হয়েছিল, ওই পেট্রোল পাম্পের সামনে আশ্রয় নেওয়াটাই শ্রেয়। কিন্তু সেখানে যে মরণফাঁদ পাতা তা ভাবতে পারেননি মানুষগুলো।

খবর পেয়েই বিএমসির বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি পৌঁছে যায় এনডিআরএফ, মুম্বই দমকল বিভাগ। যে সংস্থার ওই বিলবোর্ড, তাদের বিরুদ্ধে মুম্বই পুলিশ একটি মামলা রুজু করেছে। সূত্রের খবর, এই বিলবোর্ডটি বসানোর আগে বিএমসির কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারও ঝড়বৃষ্টি হবে মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায়।

Follow Us