Vande Bharat: জম্মু-শ্রীনগর রুটে ছুটবে আরও এক বন্দে ভারত, অনুমোদন রেলমন্ত্রকের

Jammu Vande Bharat News: জম্মু তাওয়াই ও শ্রীনগরের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Vande Bharat: জম্মু-শ্রীনগর রুটে ছুটবে আরও এক বন্দে ভারত, অনুমোদন রেলমন্ত্রকের
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 20, 2026 | 11:55 PM

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) জন্য আরও এক বন্দে ভারত (Vande Bharat) উপহার দিতে চলেছে রেলমন্ত্রক (Indian Railway)। এর আগে জম্মু-শ্রীনগর রুটে দু’টি বন্দে ভারত চলত। এবার ওই রুটে আরও একটা বন্দে ভারত পেতে চলেছে জম্মু ও শ্রীনগরের বাসিন্দা। ইতিমধ্যেই তৃতীয় বন্দে ভারতের অনুমোদন দেওয়া হয়েছে রেলমন্ত্রকের তরফে।

রেলমন্ত্রকের তরফে কী জানানো হয়েছে? 

জম্মু তাওয়াই ও শ্রীনগরের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নতুন ট্রেনটি শহিদ ক্যাপ্টেন তুষার মহাজন উধমপুর হয়ে চলবে। ট্রেনটি জম্মু তাওয়াই–শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস হিসেবে পরিচালিত হবে। ট্রেনের নম্বর ২৬৪০৭/২৬৪০৮।  যাত্রীদের সুবিধা এবং আঞ্চলিক যোগাযোগ আরও সুদৃঢ় করতেই এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলমন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, যাত্রী চাহিদা ও পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রুটে রেল পরিষেবা সম্প্রসারণ করা হচ্ছে। নতুন বন্দে ভারত চালু হলে জম্মু, উধমপুর ও শ্রীনগরের মধ্যে দ্রুত রেল যোগাযোগ আরও বাড়বে। রেলমন্ত্রীর পক্ষ থেকে ২০২৫ সালের ১৮ অগস্ট এই অনুমোদনের বিষয়টি জানানো হয়।

১০০ কিমি প্রতি ঘণ্টায় ছুটেছে বন্দে ভারত

এদিকে, বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ চেনাব সেতুর উপর প্রথমবার প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটেছে বন্দে ভারত। জম্মু ডিভিশনের শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা–বানিহাল নতুন ব্রডগেজ রেলপথে এই গতি অনুমোদিত হয়েছে। পুরো নতুন রেলপথের দৈর্ঘ্য ১১১ কিলোমিটার। রেল মন্ত্রকের অনুমোদনে এই অংশে ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us