TMC: এপিক সংঘাতের আঁচ এবার জাতীয় স্তরে, দিল্লিতে বৈঠকে ডেরেক-সাগরিকারা

TMC: দিল্লি নির্বাচনে ফল যেদিন বের হয়, ঠিক তার আগের দিনই রাহুল গান্ধী এই কনস্টিটিউশন ক্লাবেই শিবসেনা ও এনসিপিকে পাশে নিয়ে মহারাষ্ট্রে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুলেছিলেন।

TMC: এপিক সংঘাতের আঁচ এবার জাতীয় স্তরে, দিল্লিতে বৈঠকে ডেরেক-সাগরিকারা
সাংবাদিক বৈঠকে ডেরেক ও'ব্রায়েনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 03, 2025 | 11:05 AM

নয়া দিল্লি: এপিক সংঘাত নিয়ে এবার দিল্লিতে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সরাসরি সহায়তা নিয়ে নির্বাচন কমিশন ভুয়ো ভোটারের সুনির্দিষ্ট অঙ্ক তৈরি করছে, যাতে ভোটে প্রভাব ফেলা যায়। এই অভিযোগ ঘিরে বাংলার রাজনীতি এমনিতেই তপ্ত। এবার এই অভিযোগ যাতে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করা যায়, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। বৈঠক করবেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ।

দিল্লি নির্বাচনে ফল যেদিন বের হয়, ঠিক তার আগের দিনই রাহুল গান্ধী এই কনস্টিটিউশন ক্লাবেই শিবসেনা ও এনসিপিকে পাশে নিয়ে মহারাষ্ট্রে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুলেছিলেন। জাতীয় রাজনীতির ক্ষেত্রেও দেখা গিয়েছে, একাধিকক্ষেত্রে ভুয়ো ভোটার একটি অত্যন্ত বড় ইস্যু হয়ে উঠেছে। এমনকি দিল্লিতেও ভুয়ো ভোটার ছিল বলে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। সেই কারণেই আম আদমি পার্টি হেরে গিয়েছে।

অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, বিরোধীদের এখন অন্যতম বড় অস্ত্র ভুয়ো ভোটার। তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে সেই ইস্যুকে প্রতিষ্ঠিত করতে চায়। আর সেই কারণেই এই বৈঠক।

তবে এর পাশাপাশি সমান্তরাল আরও একটি প্রেক্ষাপট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রবিবার কমিশন একটি বিবৃতি জারি করেছে। দুটি রাজ্যে দু’জন আলাদা আলাদা ভোটারের একই এপিক আলফা নিউমারিক নম্বরের ভোটার কার্ড থাকে, তাঁরা কোনওভাবেই ভুয়ো ভোটার নয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us