
অফিসের ডেস্ক ছেড়ে এবার ব্যাডমিন্টন কোর্টে ঝড় তুললেন কর্পোরেট দুনিয়ার চাকুরিজীবীরা। তাঁদের সুপ্ত প্রতিভাকে মেলে ধরতে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই যেন এক একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। কেবল জয়ের জেদই নয়, নিজ নিজ সংস্থার সম্মান রক্ষার্থে নিজেদেক উজাড় করে দিলসেন খেলোয়াড়রা। সাধারণত অফিসের ডেস্কে সারাদিন কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়র, ম্যানেজারদের কোর্টে যে গতিতে নিজেদের কেরামতি দেখিয়েছেন তাতে রীতিমতো তাক লেগে গিয়েছে দর্শকদের। দিনের শেষে জয়-পরাজয়কে দূরে সরিয়ে রেখে ‘স্পোর্টসম্যান স্পিরিটিই’ টিভি৯ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মানকে যে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।
টুর্নামেন্টের গ্রুপ লিগ ম্যাচগুলিতে তথ্যপ্রযুক্তি (IT) ও কর্পোরেট ক্ষেত্রের শীর্ষ সংস্থাগুলি নিজেদের জাত চিনিয়েছে।
গ্রুপ L: পেগাসিস্টেমস ইন্ডিয়ার বিরুদ্ধে ‘ওয়াকওভার’ পেয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে ফিনমার্কেট-২ দল।
গ্রুপ M: ফিনমার্কেট-৪ দলের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে ২-০ ব্যবধানে একতরফা জয় তুলে নিয়েছে পালস ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে, মেক্রো গ্রুপের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে পরবর্তী ধাপে পা বাড়িয়েছে অ্যামাজন হায়দরাবাদ-১৩।
গ্রুপ N: শক্তিশালী ডেলয়েট (Deloitte)-কে ২-০ ব্যবধানে হারিয়ে কোর্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ইনফোসিস ব্রেভ হার্টস। এছাড়া মেক মাই ট্রিপ-এর বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছে ডেল চ্যালেঞ্জার্স।
গ্রুপ O: শ্রীদেবী উইমেনস কলেজের বিরুদ্ধে ওয়াকওভার পেয়েছে শ্রোডিঞ্জার টিম-২। অপর ম্যাচে গ্রিনকো দলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে দুর্দান্ত জয় নথিভুক্ত করেছে পালনি ইঙ্ক।
দ্বিতীয় রাউন্ড পেরিয়ে আসা দলগুলো যখন প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় তখন ম্যাচের উত্তেজনা রীতিমতো তুঙ্গে। গ্ল্যান্স-ইনমোবি (Glance-InMobi) কগনিজেন্ট (Cognizant)-কে ২-০ ব্যবধানে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে। অন্যদিকে মাইক্রোসফট রেঞ্জার্স (Microsoft Rangers) টুর্নামেন্টের অন্যতম ‘হট ফেভারিট’ হিসেবেই কোর্টে নেমেছিল। পালনি ইঙ্ক-এর বিরুদ্ধে ২-০ ব্যবধানে সহজ জয়ও পেয়ে যায়। পাশাপাশি ব্র্যান্ড মেকিং স্ট্র্যাটেজিস (BMS) অত্যন্ত রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শ্রোডিঞ্জার ইন্ডিয়া-কে ২-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
সোজা কথায়, টিভি৯ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের শেষে লড়াই এখন আরও কঠিন, একইসঙ্গে চিত্তাকর্ষকও বটে। কর্পোরেট মঞ্চে আয়োজিত এই ব্যাডমিন্টন উৎসব বর্তমানে ক্রীড়াপ্রেমীদের জন্য একেবারে এক নিখাদ বিনোদনের সেরা ঠিকানায় হয়ে উঠেছে। আগামী কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচগুলি যে আরও অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।