Tunnel Collapse: হুড়মুড়িয়ে ধসে পড়ল সুড়ঙ্গ, আটকে কমপক্ষে ৮ শ্রমিক, তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে ফোন মোদীর

Tunnel Collapse: শনিবার আচমকাই নির্মীয়মাণ সেই সুড়ঙ্গ ভেঙে পড়ে। ওই সময়ে সুড়ঙ্গে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছেন।

Tunnel Collapse: হুড়মুড়িয়ে ধসে পড়ল সুড়ঙ্গ, আটকে কমপক্ষে ৮ শ্রমিক, তেলঙ্গানার মুখ্যমন্ত্রীকে ফোন মোদীর
এই সুড়ঙ্গের একটা অংশই ধসে গিয়েছে।Image Credit source: X

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 22, 2025 | 11:15 PM

হায়দরাবাদ: ভয়ঙ্কর বিপর্যয়। ধসে পড়ল সুড়ঙ্গ। ভিতরে আটকে কমপক্ষে ৮ জন শ্রমিক। তেলঙ্গানার শ্রীসাইলাম বাধের পিছনে একটি সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

জানা গিয়েছে, তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় শ্রীসাইলাম বাধের পিছনে একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছিল। আজ, শনিবার আচমকাই নির্মীয়মাণ সেই সুড়ঙ্গ ভেঙে পড়ে। ওই সময়ে সুড়ঙ্গে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। দুর্ঘটনায় কমপক্ষে ৬জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছেন।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সুড়ঙ্গের ভিতরে কমপক্ষে ৬ থেকে ৮ জন শ্রমিক আটকে রয়েছেন। শ্রীসাইলাম বাধের পিছনে সুড়ঙ্গের কাজ চলছিল, সেই সময় হঠাৎ সুড়ঙ্গের ছাদ ধসে পড়ে। সুড়ঙ্গের ১২-১৩ কিলোমিটার গভীরে বাম দিকের ছাদ ভেঙে পড়ে।

যে কোম্পানি নির্মাণকাজ চালাচ্ছিল, তারা ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, হেলিকপ্টারে দ্রুত উদ্ধারকারী দল ও জেলাশাসক, সেচ বিভাগের আধিকারিক, বিপর্যয় মোকাবিলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন। সরকারি বিবৃতিতে সুড়ঙ্গে কতজন শ্রমিক আটকে রয়েছেন, তা উল্লেখ না করলেও, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেই উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডিও দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও দ্রুত উদ্ধারকাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন।

Follow Us