Underwear Gang: বাগান থেকে কলা নিয়ে পালিয়ে গেল ‘আন্ডারওয়াটার গ্যাং’, সঙ্গে লক্ষ লক্ষ টাকা

Underwear Gang: ওই গ্যাং-কে চাড্ডি-বানিয়ান গ্যাং বলেই চেনেন অনেকে। আগেও এদের এভাবে বাড়িতে ঢুকে ডাকাতি করতে দেখা গিয়েছে। এদের পরণে সাধারণত থাকে ছোট প্যান্ট। তাদের হাতে থাকে ধারাল অস্ত্র।

Underwear Gang: বাগান থেকে কলা নিয়ে পালিয়ে গেল আন্ডারওয়াটার গ্যাং, সঙ্গে লক্ষ লক্ষ টাকা

Sep 03, 2024 | 11:18 AM

মহারাষ্ট্র: পরণে ছোট প্যান্ট। হাতে অস্ত্র। সিসিটিভি ফুটেজে যে দৃশ্য দেখা গেল, তা শিউরে ওঠার মতো। ফুটেজে দেখা যাচ্ছে, ওই সব লোকজন সোজা প্রবেশ করছে গেট খুলে। বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছে ঘরের ভিতরে। সেই দলে ছিল মোট চারজন। তাদের মধ্যে একজন চারপাশে নজর রাখছিল, আর অপর তিনজন দরজা ভেঙে প্রবেশ করার চেষ্টা করছিল।

মহারাষ্ট্রের মালেগাওয়ের ঘটনা। ওই বাড়ি থেকে ৭০ গ্রাম সোনা ও ৫ লক্ষ টাকা চুরি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে শুধু টাকা আর সোনা নয়, বাগান থেকে প্রচুর কলাও চুরি নিয়ে গিয়েছে তারা।

ওই গ্যাং-কে চাড্ডি-বানিয়ান গ্যাং বলেই চেনেন অনেকে। আগেও এদের এভাবে বাড়িতে ঢুকে ডাকাতি করতে দেখা গিয়েছে। এদের পরণে সাধারণত থাকে ছোট প্যান্ট। তাদের হাতে থাকে ধারাল অস্ত্র। প্রয়োজন পড়লে তাদের ওই অস্ত্র প্রয়োগ করতেও দেখা যায়। একাধিক দল আছে নাকি একটি দলই এভাবে চুরির চক্র চালায়, তা খতিয়ে দেখছে পুলিশ।

কিছুদিন আগেই এই একই অঞ্চলে গাউন গ্যাং-এর দৌরাত্মও দেখা গিয়েছে। মহিলারা গাউন করে চুরি-ডাকাতি চালায় বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে মন্দিরের দানবাক্স খুলে চুরি করারও অভিযোগ উঠেছে।

Follow Us