প্রতিবাদের শাস্তি, একজন-দুজন নয়, ৪০০ জন মিলে যুবতীর সঙ্গে যা করল…শুনে হাত-পা ঠান্ডা হয়ে গেল পুলিশেরও

UP Girl Molestation: ওই সোসাইটিতে গিয়ে আওয়াজ কমানোর কথা বলতেই বিরোধ বাধে। মহিলার অভিযোগ সোসাইটির বাসিন্দারা তাঁকে গালিগালাজ করাও শুরু করেন।

প্রতিবাদের শাস্তি, একজন-দুজন নয়, ৪০০ জন মিলে যুবতীর সঙ্গে যা করল...শুনে হাত-পা ঠান্ডা হয়ে গেল পুলিশেরও

Mar 10, 2025 | 1:57 PM

লখনউ: প্রায় ৪০০ জনের যৌথ নির্যাতনের স্বীকার একজন মহিলা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক মহিলা ৪০০ জনের বিরুদ্ধে, তাঁকে শ্লীলতাহানি এবং লাঞ্ছনার অভিযোগ এনেছে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। বাস্তবে কী ঘটে? কেন ৪০০ জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন মহিলা?

জানা যায়, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনে বাস করেন নির্যাতিত মহিলা। রাত ১১টা ৪৫ নাগাদ বাড়ির পাশে উইন্ডসর সোসাইটি থেকে হঠাৎ প্রচন্ড আওয়াজ আসতে শুরু করে। রাতের বেলা দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও সেই শব্দ না থামলে নিজেই গিয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখার সিদ্ধান্ত নেন ওই মহিলা। ওই সোসাইটিতে গিয়ে আওয়াজ কমানোর কথা বলতেই বিরোধ বাধে। মহিলার অভিযোগ সোসাইটির বাসিন্দারা তাঁকে গালিগালাজ করাও শুরু করেন।

মহিলার অভিযোগ তিনি প্রতিবাদ জানালে, ৩০০-৪০০জনের একটা ভিড় ধাক্কাধাক্কি শুরু করে। তিনি জানান, ওই ভিড়ের মধ্যে কেউ কেউ তাঁকে অশ্লীল ভাবে স্পর্শ করেন, এমনকি তাঁকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। মহিলা জানান, কুকুরকে খাওয়ানো নিয়ে কোনও কারণে ওই সোসাইটিতে অশান্তি চলছিল। সেই সময় মহিলা গিয়ে আওয়াজ না করার কথা বললে, তাঁর সঙ্গেও অভব্য আচরণ করেন তাঁরা।

নির্যাতিত মহিলার আরও অভিযোগ, ওই ভিড়ের মধ্যে কয়েক জন মহিলা নির্যাতিতাকে ‘ছেলেধরা’ বলে অভিযোগ এনেও মারধর করেন। এই পুরো ঘটনার পরেই নন্দগ্রাম পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এসিপি পুন, মিশ্র জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে ৪০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে হামলা, শ্লীলতাহানি এবং হুমকির মামলা দায়ের করা হয়েছে।

Follow Us