প্ল্যান ছিল আফগানিস্তানে গিয়ে পাক সেনার উপরে হামলার! গ্রেফতার বাংলার যুবক

Terror Plan: ধৃত যুবকের নাম আসাফুল মল্লিক (২৫)। বেঙ্গালুরুর জিগানি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সন্দেহজনক অনলাইন গতিবিধি ও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। ২০২৫ সালের ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষা হিসাবে কাজ করছিলেন।

প্ল্যান ছিল আফগানিস্তানে গিয়ে পাক সেনার উপরে হামলার! গ্রেফতার বাংলার যুবক
ধৃত যুবক।Image Credit source: X

|

Aug 15, 2026 | 12:32 PM

বেঙ্গালুরু: পাক সেনার উপরে হামলার ছক! শুধু তাই নয়, ভারতেও বিরাট বড় অ্যাটাকের পরিকল্পনা ছিল। বেঙ্গালুরু থেকে পুলিশের জালে ধরা পড়ল বছর পঁচিশের এক যুবক। জানা গিয়েছে, ওই যুবক আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের এক সদস্যের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল।

ধৃত যুবকের নাম আসাফুল মল্লিক (২৫)। বেঙ্গালুরুর জিগানি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সন্দেহজনক অনলাইন গতিবিধি ও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। জেরায় জানা গিয়েছে, আসাফুল মল্লিক পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার নোয়াপাড়ার বাসিন্দা। ২০২৫ সালের ডিসেম্বর থেকে বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষা হিসাবে কাজ করছিলেন।

পুলিশ জানিয়েছে, রুটিন মাফিক পেট্রোলিংয়ের সময়ই তাদের কাছে ওই যুবকের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে খবর আসে। এরপর তাঁকে জেরা করা হয়। জেরায় আসাফুল স্বীকার করে যে পাকিস্তানের উপরে ক্ষুব্ধ। পাকিস্তানে মুসলিমদের অবস্থা এবং ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই রাগ ছিল। ফেসবুকের মাধ্যমে ইমরান হায়দর নামক এক আফগানিস্তানের বাসিন্দার সঙ্গে যোগাযোগ হয়। ওই ব্যক্তি তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত।

সূত্রের খবর, আসাফুল মালিক আফগানিস্তানের ইমরানের সঙ্গে যোগাযোগ করে। আফগানিস্তানে যাওয়ার জন্য তাঁর সাহায্য চেয়েছিল। এমনকী, ভিসার জন্য আবেদনও করেছিল। কিন্তু পরে আর্থিক সমস্যার কারণে সেই পরিকল্পনা বাতিল করে দিতে হয়।

জানা গিয়েছে, আসাফুল মল্লিকের মগজ ধোলাই করা হচ্ছিল। তাঁকে উসকানো হচ্ছিল ভারতের মধ্যে হামলা করতে, যদি এই দেশে মুসলিমদের কোনও সমস্যা হয়।  পুলিশ আসাফুলের সঙ্গে ইমরান হায়দারের চ্যাট ও ভয়েস কল খুঁজে পেয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us