Vande Bharat Security: বন্দে ভারতের সুরক্ষায় এবার CORAS! জঙ্গিদের যম এই স্পেশ্যাল ফোর্সের বিশেষত্ব কী?

রেলমন্ত্রী পীযুষ গোয়েলের জমানায় ছত্তিশগড়ে মাও অধ্যুষিত এলাকায় এই বাহিনী প্রথম মোতায়েন হয়। পরে বাহিনীর সক্ষমতা দেখে অশান্ত উত্তর-পূর্বেও রেলের সম্পত্তি রক্ষায় এই বাহিনী নামানো হয়। আর এবার এই এলিট ফোর্স জম্মু-কাটরা-শ্রীনগর-বারামুল্লা রুটে নয়া বন্দে ভারতের পাহারায়। প্রায় ৩২৭ কিলোমিটার লম্বা এই রুট। রেল সূত্রে খবর, প্রতি ২ কিলোমিটার অন্তর মোতায়েন থাকবে বাহিনী। ট্রেনের ভিতরে ও বাইরে থাকবে এই বিশেষ বাহিনী। লোকো পাইলট-ও বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট পরবেন। নিরাপত্তার বহর দেখে খুশি যাত্রীরাও।

Vande Bharat Security: বন্দে ভারতের সুরক্ষায় এবার CORAS! জঙ্গিদের যম এই স্পেশ্যাল ফোর্সের বিশেষত্ব কী?

| Edited By: Purvi Ghosh

May 23, 2026 | 6:32 PM

পোশাকি নাম CORAS! পুরো নাম, কমান্ডো-জ ফর রেলওয়ে সিকিউরিটি। ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট। ২০১৯-এ এই বাহিনী তৈরি করা হয়েছিল মাওবাদী অধ্যুষিত এলাকায় ভারতীয় রেল ও রেলের সম্পত্তিকে রক্ষা করতে। এখন থেকে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত নয়া বন্দে ভারত ট্রেনের যাত্রাপথকে সুরক্ষিত রাখে CORAS। এতদিন এই বাহিনীর নাম শুনলেও প্রায় কেউই এদের চোখে দেখেননি। সম্প্রতি এই এলিট কমান্ডো বাহিনীকে দেখা গেল জম্মু তাওয়াই স্টেশনে প্রহরারত অবস্থায়।

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে শ্রীনগর থেকে জম্মু বন্দে ভারত এক্সপ্রেস ৮ থেকে বেড়ে ২০ হয়েছে। রুট বড় হয়েছে। যাত্রীও বেড়েছে কয়েকগুণ। সংবেদনশীল এই রুটে যাত্রী নিরাপত্তাতেও বাড়তি নজর দেওয়া হয়েছে। তাই নামানো হয়েছে ‘কোরাস’। কালো পোশাক, ট্যাকটিক্যাল ভেস্ট, হেলমেট ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত এই বাহিনীকে দেখলেই আর জঙ্গিরা ভয়ে কাছে ঘেঁষবে না। এই বাহিনীর নাম আর ক্ষমতা শুনলে জঙ্গিদের বুক ভয়ে কাঁপবে।

কেন এলিট ‘CORAS’?

১. NSG, CRPF বা CISF -এর মতোই ভয়ানক এই বাহিনী

২. RPF ও RPSF-এর স্পেশ্যালাইজড ইউনিট

৩. ২০১৯-এ গঠিত বাহিনীর দায়িত্ব রেলের সম্পত্তি ও যাত্রী সুরক্ষা

৪. জম্মু-শ্রীনগর বন্দে ভারতের পাহারায় CORAS

৫. মানেসরে NSG ক্যাম্প ও গ্রেহাউন্ড বাহিনীর সঙ্গে ট্রেনিং

৬. কাশ্মীর ছাড়াও মাও অধ্যুষিত এলাকা ও উত্তর-পূর্বে মোতায়েন

রেলমন্ত্রী পীযুষ গোয়েলের জমানায় ছত্তিশগড়ে মাও অধ্যুষিত এলাকায় এই বাহিনী প্রথম মোতায়েন হয়। পরে বাহিনীর সক্ষমতা দেখে অশান্ত উত্তর-পূর্বেও রেলের সম্পত্তি রক্ষায় এই বাহিনী নামানো হয়। আর এবার এই এলিট ফোর্স জম্মু-কাটরা-শ্রীনগর-বারামুল্লা রুটে নয়া বন্দে ভারতের পাহারায়। প্রায় ৩২৭ কিলোমিটার লম্বা এই রুট। রেল সূত্রে খবর, প্রতি ২ কিলোমিটার অন্তর মোতায়েন থাকবে বাহিনী। ট্রেনের ভিতরে ও বাইরে থাকবে এই বিশেষ বাহিনী। লোকো পাইলট-ও বুলেটপ্রুফ ভেস্ট ও হেলমেট পরবেন। নিরাপত্তার বহর দেখে খুশি যাত্রীরাও।

সদর দফতর বারামুল্লাতে স্ট্যান্ডবাই ১১৪ ও ১১৭ জনের বাহিনী। সবমিলিয়ে এই বাহিনীতে সদস্যের সংখ্যা ৭০০। এছাড়াও এই রুটে প্রায় ৩ হাজার সিসিটিভি ও সর্বক্ষণ ড্রোনের নজরদারি তো রয়েছেই। ল্যান্ডমাইন খুঁজতে, IED বিকল করতে, পণবন্দি ছাড়িয়ে আনতে, জঙ্গি ঘাঁটিতে ঢুকে নিমেষে তাদের নিকেশ করতে এই বাহিনী সিদ্ধহস্ত। হায়দরাবাদে গ্রেহাউন্ড বাহিনীর সঙ্গে ট্রেনিংয়ে চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতে পণবন্দিদের ছাড়িয়ে আনতে বিশেষ প্রশিক্ষণ পেয়েছে CORAS-এর সদস্যরা। পহেলগাওঁ হামলার পর উপত্যকায় যাতে আর কোনও ভারতীয়-র রক্ত না ঝরে, জঙ্গিদের উপযুক্ত শিক্ষা দিতে এবার অপারেশনে CORASCommandos for Railway Safety

Follow Us