AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপেন্দু পাল

দীপেন্দু পাল

Author - TV9 Bangla

Dipendu.Paul@tv9.com

দীপ বলেই পরিচিত। ১৫ বছরের ধরে খবরের অলিগলিতে ঢুঁ মেরে চলেছি। সংবাদপত্র, ডিজিটাল হয়ে এখন টিভি। ক্যামেরার সামনে ও পিছনে সর্বত্রই খবর খুঁজে চলেছি সর্বক্ষণ। আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিত্য-নতুন গ্যাজেটে বিশেষ ঝোঁক। সময় পেলে রেডিওতে বকবক। লিখতে ভালবাসি বলে পকেটে থাকে ফাউন্টেন পেন। বিরিয়ানি খেতে পেলে সব ভুলে যাই। চাই না কোনও পথকুকুর অভুক্ত ঘুমোতে যাক

Read More
Russia news: মহাকাশে পরমাণু অস্ত্র? ৬০ দিনের মধ্যেই উপগ্রহ পাঠাচ্ছে রাশিয়া! উদ্বেগে আমেরিকা

Russia news: মহাকাশে পরমাণু অস্ত্র? ৬০ দিনের মধ্যেই উপগ্রহ পাঠাচ্ছে রাশিয়া! উদ্বেগে আমেরিকা

Russia nuclear weapon in space: আগেও রাশিয়ার মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ২০২৪ সালে মার্কিন আধিকারিকরা অভিযোগ করেছিলেন, শত্রুপক্ষের উপগ্রহ ধ্বংস করতে মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোর মতো অস্ত্র তৈরি করছে মস্কো। এমন বিস্ফোরণের ফলে তৈরি হতে পারে তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা EMP।

Iran Nuclear Research: লাগাতার মার্কিন হামলার মধ্যেও পরমাণু চুল্লি বানাচ্ছে ইরান

Iran Nuclear Research: লাগাতার মার্কিন হামলার মধ্যেও পরমাণু চুল্লি বানাচ্ছে ইরান

Iran’s Indigenous Nuclear Fusion Technology: ডার্টি বোমা পারমাণবিক বিস্ফোরণ না ঘটালেও সাধারণ বিস্ফোরকের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিয়ে ব্যাপক আতঙ্ক ও দূষণ সৃষ্টি করতে পারে। তবে ইরান বরাবরই পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং নতুন ফিউশন রি-অ্যাক্টর—সবইল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদন ও চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য।

Human Workforce Displacement: ‘পরের বছরই সবার চাকরি যাবে’, প্রস্তুত হন আজ থেকেই!

Human Workforce Displacement: ‘পরের বছরই সবার চাকরি যাবে’, প্রস্তুত হন আজ থেকেই!

Superhuman AI and the Future of Human Employment: লিন একথাও বলেছেন, তাঁর এই সাক্ষাৎকারের পর মানুষ হয়তো রেগে যাবেন। তাঁকে কল্পনাপ্রবণ বলবেন। কিন্তু অদূর ভবিষ্যতে এটাই বাস্তব হতে চলেছে। নিজে একজন গবেষক হয়েও AI নিয়ে গবেষণার আগ্রাসী গতি কমানোর আর্জি জানিয়েছেন সব দেশকে। কিছু আধুনিক AI মডেল যেভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখেই লিনের এই মত।

WhatsApp Security Alert: হোয়াটসঅ্যাপ নিয়ে বড় আশঙ্কা, কী করবেন, কী করবেন না, নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক

WhatsApp Security Alert: হোয়াটসঅ্যাপ নিয়ে বড় আশঙ্কা, কী করবেন, কী করবেন না, নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক

MHA Advisory: সাইবার ক্রাইম কো-অর্ডিনেশনের থ্রেট অ্যানালিটিক্যাল শাখার তরফে পরামর্শ দেওয়া হয়েছে যে যদি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতেই হয়, তাহলে ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করতে। এছাড়া অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট করে রাখতে।

How to Survive a Nuclear Bomb Attack: পরমাণু বোমা পড়লে কীভাবে বাঁচবেন? শেখাচ্ছে ইরান

How to Survive a Nuclear Bomb Attack: পরমাণু বোমা পড়লে কীভাবে বাঁচবেন? শেখাচ্ছে ইরান

Iran’s Nuclear Explosion Survival Advisory: প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আরেকটও রাস্তা দেখছেন। ইজরায়েল প্রকাশ্যে পরমাণু গবেষণার কথা অস্বীকার করলেও তাদের জেরিকো ব্যালিস্টিক মিসাইলে চাপিয়ে তেহরানে বোমা ফেলতে পারে। মার্কিন স্পেশ্যাল অপারেশন ফোর্স বা SOF কমান্ডোরা পিকএক্স পাহাড়ে উঠে নিউক্লিয়ার ডিভাইস রেখে আসতে পারে, তবে সেটা চূড়ান্ত চ্যালেঞ্জিং। আবার B61-11-এর মতো থার্মো-নিউক্লিয়ার বোমা বাতাসে প্রচুর রেডিয়ো-অ্যাক্টিভ পদার্থের জন্ম দেবে।

US Reward for Iran Nuclear Sites: আড়াইশো দিন পরও ইরানি পরমাণু কেন্দ্রের ঠিকানা জানেই না আমেরিকা?

US Reward for Iran Nuclear Sites: আড়াইশো দিন পরও ইরানি পরমাণু কেন্দ্রের ঠিকানা জানেই না আমেরিকা?

US Seeks Intelligence on Iran’s Hidden Nuclear Facilities: এই সবের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হতেই চাপ বাড়ে ট্রাম্পের উপরে। ইরানে হামলার ব্যাখ্যা দেশবাসীকে ঠিকমতো বোঝাতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। যদিও ট্রাম্প দমতে নারাজ। তিনি নতুন করে কাশেম আইল্যান্ডে হামলার নির্দেশ দিয়েছেন। তবে এখন একটু নরম ট্রাম্প।

Russia Shadow Warfare: রুশ ‘শ্যাডো ওয়ারফেয়ারে’ ল্যাজেগোবরে ইউরোপ! এরকম নজির আর কোথায়, কবে?

Russia Shadow Warfare: রুশ ‘শ্যাডো ওয়ারফেয়ারে’ ল্যাজেগোবরে ইউরোপ! এরকম নজির আর কোথায়, কবে?

History of Shadow Warfare and Covert Operations: শ্যাডো ওয়ারফেয়ারের দুনিয়ায় ঘাতককে সব সময় চোখে দেখা যায় না। বিপর্যয় ঘটে যাওয়ার পর তার অভিঘাত বোঝা যায়। যেমন এখন ইউরোপ টের পাচ্ছে। অপারেশন সিঁদুরের সময় পাক হ্যাকাররা ১৫ লক্ষ বার ভারতে সাইবার হামলার চেষ্টা করেছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মাত্র ১০ মিনিটে ৪০ কোটি বার হামলার চেষ্টা করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার ব্যর্থ চেষ্টা হয়েছিল।

NVIDIA CEO Jensen Huang: হানি-ট্র্যাপের শিকার NVIDIA-র সিইও?

NVIDIA CEO Jensen Huang: হানি-ট্র্যাপের শিকার NVIDIA-র সিইও?

Jensen Huang Affair Allegations and China Spy Probe: জেনসেংয়ের সঙ্গে খোদ ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে চিনে তাঁর সংস্থার তৈরি চিপ বিক্রির পক্ষে জোরালো সওয়াল করেন NVIDIA-র সিইও। এমন একজন প্রভাবশালীর সঙ্গে প্রেমের অছিলায় চিনা নাগরিক অ্যালিস AI সংক্রান্ত সংবেদনশীল তথ্য বেজিংয়ে পাচার করছেন কি না, এই নিয়ে এফবিআই-কে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Israel Elections Update: ইজরায়েলে টানটান ভোটের লড়াই! নেতানিয়াহু থাকবেন না যাবেন? ভারতে কী প্রভাব?

Israel Elections Update: ইজরায়েলে টানটান ভোটের লড়াই! নেতানিয়াহু থাকবেন না যাবেন? ভারতে কী প্রভাব?

সকাল ৭টা থেকে ভোটগ্রহন শুরু হয়, চলে রাত ১০টা পর্যন্ত। নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আয়জেনকোট আশদদ শহরে ভোট দেন সমর্থকদের সঙ্গে নিয়ে। এমনিতে নেতানিয়াহু সে দেশের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা নেতা। কিন্তু এবারের নির্বাচনে দেশের অন্দরেই তীব্র বিরোধিতার মুখে পড়েছেন। নির্বাচনী নানা সমীক্ষায় প্রকাশ, নেতানিয়াহু হয়তো এবার গদি টিকিয়ে রাখতে পারবেন না। যদিও তাঁর সমর্থনে সমাজমাধ্যমে পোস্ট করে প্রচার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, দেশবাসীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেননি। সন্ত্রাসবাদ ছাড়াও গাজাতে হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবারের ভোটে সবচেয়ে বড় ইস্যু। বেঞ্জামিন নেতানিয়াহুর নিম্নমুখী জনপ্রিয়তা কি ভারতের সঙ্গে ইজরায়েলের প্রভাবে প্রভাব ফেলবে? নেতানিয়াহু হেরে গেলে ভারতের সঙ্গে ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক কি খারাপ হতে পারে?

Measles Symptoms: হামের প্রকোপ নিয়ে চিন্তা বাড়ছে আমেরিকার, কারণ খুঁজতে গিয়েই যা সামনে এল…

Measles Symptoms: হামের প্রকোপ নিয়ে চিন্তা বাড়ছে আমেরিকার, কারণ খুঁজতে গিয়েই যা সামনে এল…

Rising Measles Cases and Vaccination Rates: গতবছর থেকেই আমেরিকাতে হামের প্রকোপ বাড়ছিল। কিন্তু এবছর আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে এই রোগ। পয়লা অক্টবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪ হাজারেরও বেশি হামের কেস নথিভুক্ত হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৯৯১ সালের পর আমেরিকাতে হাম এতটা ভয়ঙ্কর চেহারা নেয়নি কখনও।

Operation Black Bag: সাংসদদের শৌচাগারে মলত্যাগ করে পালাচ্ছে কারা?

Operation Black Bag: সাংসদদের শৌচাগারে মলত্যাগ করে পালাচ্ছে কারা?

Russian espionage allegations: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, পরমাণু বোমা হামলার হুমকি দিচ্ছে। ফিনিশ পার্লামেন্টের স্পিকার অভিযোগ করছেন, ফিনল্যান্ডে অপরিচিত-অজানা দুষ্কৃতীদের হামলা বহুগুণ বেড়েছে। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকা, তালা ভেঙে ফেলা, বাথরুম নোংরা করে রাখার ঘটনা গত এক বছরে বহুগুণ বেড়েছে। পার্লামেন্টের ডেপুটি স্পিকারও অভিযোগ করছেন, এটা পুতিনের বহু পুরনো কায়দা।

Nana Patekar Demise: ‘পর্দায় হিরো, বাস্তবেও মানুষের ত্রাতা’,নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Nana Patekar Demise: ‘পর্দায় হিরো, বাস্তবেও মানুষের ত্রাতা’,নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Nana Patekar Passes Away: প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। সোশাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে বর্ষীয়ান অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি?