SIR in Bengal: চূড়ান্ত তালিকার হার্ড কপি কোথায় দেখতে পাবেন? জানুন
জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ভোটার তালিকা। নন্দীগ্রাম থেকে ঠাকুরনগর… সর্বত্র একই ছবি। বুথগুলিতে লিস্ট ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তারপরই আপনারা বুথে গিয়ে দেখতে পাবেন তালিকায় নাম আছে কি না। অফলাইনে তালিকা প্রকাশ্যে আসতেই কোথায়, কত নাম বাদ গেল, সেই নিয়ে উদ্বেগ বেড়েছে রাজ্যবাসীর মনে।
এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ। অফলাইনে প্রকাশিত হয়েছে তালিকা। ডিএম, বিডিও অফিসে চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে। ব্লকে ব্লকে বিএলও-দের হাতে তুলে দেওয়া হচ্ছে চূড়ান্ত তালিকা। সেই তালিকা সংগ্রহ করে বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএলওরা। আর কিছুক্ষণের মধ্যে তালিকা দেখতে পাবেন রাজ্যবাসী। অনলাইন-অফলাইন দুই পদ্ধতিতেই তালিকা দেখা যাবে। আপাতত অফলাইনে তালিকা প্রকাশিত হয়েছে। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ভোটার তালিকা। নন্দীগ্রাম থেকে ঠাকুরনগর… সর্বত্র একই ছবি। বুথগুলিতে লিস্ট ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তারপরই আপনারা বুথে গিয়ে দেখতে পাবেন তালিকায় নাম আছে কি না। অফলাইনে তালিকা প্রকাশ্যে আসতেই কোথায়, কত নাম বাদ গেল, সেই নিয়ে উদ্বেগ বেড়েছে রাজ্যবাসীর মনে। কোনও বুথের বিএলও বলছেন নাম বাদ যায়নি, কোথাও আবার বিএলও-র অভিযোগ, তাঁর নিজের নামই বাদ গিয়েছে।

