Mamata Banerjee :’উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, হামলা করে’, বিজেপিকে আক্রমণ মমতার
WB Assembly Election 2026 : মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, "আমি বলি বিহারে মাছ খেতে দেন না। উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না। রাজস্থানে মাছ খেতে দেন না। দিল্লিতে মাছের দোকানে হামলা করেন। মাংসের দোকানে হামলা করেন, ডিম খেতে দেন না। বাংলায় কথা বলতে দেন না।" আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নিন
ভোট রাজনীতিতে এবার প্রধান ইস্যু মাছ। কথায় আছে বাঙালির মাছ ছাড়া চলে না। বাঙালির সেই আবেগকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। রাজনৈতিক দলগুলির প্রার্থীদের দেখা যাচ্ছে মাছ নিয়ে ভোটপ্রচার করছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ হলদিয়ার সভা থেকে মৎস্য রাজনীতিকেই হাতিয়ার করলেন। পাল্টা মমতার আক্রমণ, “আমি বলি বিহারে মাছ খেতে দেন না। উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না। রাজস্থানে মাছ খেতে দেন না। দিল্লিতে মাছের দোকানে হামলা করেন। মাংসের দোকানে হামলা করেন, ডিম খেতে দেন না। বাংলায় কথা বলতে দেন না।” আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নিন…
Follow Us
Latest Videos

