নাম বাদের প্রভাব পড়বে ভোটে? পথে তৃণমূল
কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে আন্দোলনে নামবে তারা। আগেই জানিয়ে রেখেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর শনিবার এসআইআর-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পথে নামল তৃণমূল। বাঁকুড়া শহরে তৃণমূল কর্মী-সমর্থকরা এসআইআর তালিকা নিয়ে সরব হন। SIR-এ বাঁকুড়ায় এখনও পর্যন্ত বাদ পড়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ জনের নাম। বাঁকুড়া শহরের ২ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, এই ওয়ার্ডের ৮ জন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সেটাই বাস্তবে ঘটেছে। নাম বাদ যাওয়া এক ভোটার বলেন, সবকিছু নথি জমা দেওয়ার পরও নাম বাদ গেল।

গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?