AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: উত্তর কলকাতায় নাম বাদ নিয়ে কটাক্ষ তাপসের, কী বললেন শুনুন

SIR: উত্তর কলকাতায় নাম বাদ নিয়ে কটাক্ষ তাপসের, কী বললেন শুনুন

Shrabanti Saha

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Feb 28, 2026 | 7:26 PM

Share

শুনানি প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তোলে। অন্যদিকে, শাসকদলকে নিশানা করে বিজেপি দাবি করে, ভোটের আগে এসআইআর প্রক্রিয়া বানচাল করতেই বিরোধিতা করছে তৃণমূল। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা দাবি করেন, এসআইআর হলে ১ কোটি নাম বাদ যাবে।

দুই দশকের পর বাংলায় এসআইআর। শনিবার চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশের পর দেখা গেল, উত্তর কলকাতায় আরও ১৭ হাজার নাম বাদ পড়ল। এর আগে খসড়া ভোটার তালিকায় ৩ লক্ষ ৯০ হাজার নাম বাদ গিয়েছিল। ফলে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ গেল। আরও ৪০ হাজার ভোটারের নাম অমীমাংসিতের তালিকায় রয়েছে। এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর শাসকদল তৃণমূলকে খোঁচা দিল বিজেপি। গত বছরের অক্টোবরের শেষে এসআইআর প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম পৌঁছে দেন বিএলও-রা। আবার এসআইআর প্রক্রিয়া শুরু থেকেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সরব হয়। শুনানি প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তোলে। অন্যদিকে, শাসকদলকে নিশানা করে বিজেপি দাবি করে, ভোটের আগে এসআইআর প্রক্রিয়া বানচাল করতেই বিরোধিতা করছে তৃণমূল। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা দাবি করেন, এসআইআর হলে ১ কোটি নাম বাদ যাবে।