AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Price Hike: যুদ্ধ বাঁধতেই দাম বেড়ে গেল রান্নার LPG Cylinder-র, আজ থেকে কত দাম দিতে হবে?

LPG Cylinder Price Hike: প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তূল্যমূল্য বিচার করে এবং তার ভিত্তিতে দেশীয় বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মার্চ মাসের ১ তারিখ থেকেই দাম বাড়ানো হল এলপিজি সিলিন্ডারের। 

LPG Price Hike: যুদ্ধ বাঁধতেই দাম বেড়ে গেল রান্নার LPG Cylinder-র, আজ থেকে কত দাম দিতে হবে?
বাড়ল রান্নার গ্যাসের দাম।Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 01, 2026 | 7:19 AM
Share

কলকাতা: মাসের শুরুতেই বড় ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price Hike)। এবার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে আরও খসবে গ্যাঁটের কড়ি। মার্চ মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করল দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। সিলিন্ডার পিছু ৩১ টাকা করে দাম বেড়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তূল্যমূল্য বিচার করে এবং তার ভিত্তিতে দেশীয় বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মার্চ মাসের ১ তারিখ থেকেই দাম বাড়ানো হল এলপিজি সিলিন্ডারের।

জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩১ টাকা করে বাড়ানো হয়েছে। এবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

অন্যদিকে, গৃহস্থরা তাও কিছুটা স্বস্তিতে রয়েছেন, কারণ ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। সিলিন্ডার পিছু ৮৭৯ টাকাই দাম রয়েছে।

গত বছরের শেষের দিক থেকেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে শুরু করেছিল। ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্যিক সিলিন্ডারে দাম ১৫ টাকা বেড়েছিল। নভেম্বরে দাম কমেছিল ৫ টাকা। চলতি বছের শুরু থেকেই ঊর্ধ্বমুখী এলপিজ্ সিলিন্ডারের দাম। জানুয়ারি মাসে একধাক্কায় ১১১ টাকা দাম বেড়েছিল। গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা বৃদ্ধি পায়।