Pratik Ur Rahman: তৃণমূলে গিয়ে কী করবেন প্রতীক-উর? কী জানালেন ঘনিষ্ঠ মহলে?
CPIM-TMC: তবে প্রতীক উররের পাশাপাশি তাঁর সতীর্থদের মধ্যে আরও বেশ কয়েকজন দলবদল করতে চলেছেন বলে যে জল্পনা চলছে সে বিষয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রাখলেন প্রতীক উর। তবে দলবদলের জন্য তাঁর বেশ কয়েকজন সহকর্মী তাঁর যেভাবে বাপ-বাপন্ত করছেন তাতে ব্যথিত প্রতীক উর। এমনই অবস্থা যে কান থেকে মোবাইল ফোনই নামাতে পারছেন না।

কলকাতা: আগে শোনা গিয়েছিল চলতি মাসের ২০ তারিখের পরই তৃণমূলে যোগ দিতে পারেন সিপিমের বিদ্রোহী প্রতীক উর। এমনকী আমতলার সভায় অভিষেকের হাত ধরে তাঁর যোগদান হতে পারে বলেও খবর ছিল। এবার কি সেই খবরই সত্যি হতে চলেছে? প্রতীক উররের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর অন্তত তেমনটাই। তাঁর মগরাহাটে প্রার্থী হাওয়া নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হয়েছিল। তবে সেই জল্পনায় প্রতীক উর নিজেই ঢেলেছেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে প্রতীক উর জানিয়েছেন, মগরাহাটের প্রার্থী পদের জন্য তৃণমূলের কাছে কোনও দাবি তিনি রাখেননি। তিনি শুধু চেয়েছেন সম্মান।
অন্যদিকে তিনি জানেন আসন্ন বিধানসভায় মগরহাটা থেকে প্রার্থী হওয়া নিয়ে তাঁকে নিয়ে তুমুল জল্পনা চলছে। কিন্তু সেই জল্পনায় আপাতত জল ঢেলে প্রতীক উর জানিয়েছেন তৃণমূলের কাছ থেকে টিকিট, টাকা, বা পদ নয়, চান শুধু সম্মান। যে সম্মান বাম শীর্ষ নেতৃত্বের একাংশ দীর্ঘদিন তাঁকে দেয়নি। যদিও তিনি দলের সবচেয়ে কঠিন সময়ে ডায়মন্ড হারবারের মতো কঠিন আসনে একসময়ে নিয়মিত প্রচারে বেরিয়ে মার খেয়েছেন। ঘনিষ্ঠ মহলে প্রতীক উরেরর অভিমান, মারের দাগ মিলিয়ে যায়, অপমানের জ্বালা জুড়োয় না। যে কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, যেখানে দাঁড়িয়ে তিনি মার খেয়েছেন, এইবার ঘটনাচক্রে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেখান থেকেই তৃণমূল কংগ্রেস পতাকা তুলে নিতে চলেছেন।
তবে প্রতীক উররের পাশাপাশি তাঁর সতীর্থদের মধ্যে আরও বেশ কয়েকজন দলবদল করতে চলেছেন বলে যে জল্পনা চলছে সে বিষয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রাখলেন প্রতীক উর। তবে দলবদলের জন্য তাঁর বেশ কয়েকজন সহকর্মী তাঁর যেভাবে বাপ-বাপন্ত করছেন তাতে ব্যথিত প্রতীক উর। এমনই অবস্থা যে কান থেকে মোবাইল ফোনই নামাতে পারছেন না। আপাতত কোনও পার্সোনাল অ্য়াসিস্ট্যান্ট নেই। তাই সব ফোনই তাঁকেই ধরতে হচ্ছে। তবে প্রতীক উরকে আনুষ্ঠানিকভাবে দলবদলের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তৃণমূলে গেলে সবার আগে টিভি৯ -কেই জানাব।’ বৃহস্পতিবার বিকালের মধ্যেই তিনি কোন দলে যাচ্ছেন সেটা স্পষ্ট করবেন বলে জানিয়েছেন।
