Congress: ইদে তিনদিন ছুটির জন্য মমতাকে চিঠি অধীরের
সংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান অধীর। বলেন, “ইদের দিন এতদিন একদিন ছুটি দেওয়া হয়। আমি সেটাই তিনদিন করতে বলছি। যেমন দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনই ইদেও কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। অন্তত যেন তিন দিন দেওয়া হোক। ইদের আগের দিন, ইদের দিন ও ইদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়।”
ইদের ছুটি বাড়িয়ে তিন দিন করার দাবি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখে ফেলেছেন তিনি। শুধু ছুটি নয়, রমজান মাসে রেশন বরাদ্দ সহ জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণেরও দাবি জানিয়েছেন তিনি। ভোটের মুখে অধীরের দাবি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। সংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান অধীর। বলেন, “ইদের দিন এতদিন একদিন ছুটি দেওয়া হয়। আমি সেটাই তিনদিন করতে বলছি। যেমন দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনই ইদেও কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। অন্তত যেন তিন দিন দেওয়া হোক। ইদের আগের দিন, ইদের দিন ও ইদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়।” কিন্তু ভোটের আগেই এই দাবি কেন? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস।

