AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের

বেআইনিভাবে CEO দফতরে ফর্ম সিক্স জমার অভিযোগ তৃণমূলের

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Apr 01, 2026 | 5:57 PM

Share

CEO দফতরের পশ্চিম দিকে রাস্তা ১৬৩ – র আওতায় আনা হয়েছে বলেই লালবাজার সূত্রে খবর। ফলে CEO দফতরের পশ্চিম দিকেও জমায়েত করার ক্ষেত্রে ১৬৩ অনুযায়ী নিষেধাজ্ঞা থাকবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা বিপুল পরিমাণে ফর্ম ৬ সিইও দফতরে জমা দিয়েছেন। তৃণমূলের দাবি, বিহার ও উত্তরপ্রদেশ থেকে ‘বহিরাগত’দের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে।

CEO দফতরের বাইরে অশান্তির ঘটনায় এবার মামলা রুজু হল। হেয়ারস্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু। পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সময় কাদের কাদের উপস্থিতি ছিল, তাঁদের কী ভূমিকা ছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুর এবং রাতের ঘটনার পর নতুন করে CEO দফতরের বাইরে ১৬৩ এর এলাকা বাড়ানো হয়েছে বলেই লালবাজার সূত্রে খবর। নির্বাচন কমিশনের দফতরের সামনে ভারতীয় ন্যায় সংহিতায় ১৬৩ ধারা (পুরনো ১৪৪ ধারা) জারি। এবার CEO দফতরের পশ্চিম দিকে রাস্তা ১৬৩ – র আওতায় আনা হয়েছে বলেই লালবাজার সূত্রে খবর। ফলে CEO দফতরের পশ্চিম দিকেও জমায়েত করার ক্ষেত্রে ১৬৩ অনুযায়ী নিষেধাজ্ঞা থাকবে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা বিপুল পরিমাণে ফর্ম ৬ সিইও দফতরে জমা দিয়েছেন। তৃণমূলের দাবি, বিহার ও উত্তরপ্রদেশ থেকে ‘বহিরাগত’দের বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে।

Follow Us