Wipro: উইপ্রোর সিইও পদ থেকে ইস্তফা থিয়েরো দেলাপোর্তের, নতুনেরও নাম ঘোষণা

Wipro: সূত্রের খবর, সংস্থার আমেরিকা-১ অঞ্চলের সিইও ছিলেন শ্রীনিবাস। সেখান থেকেই তাঁকে নতুন দায়িত্বে আনা হল। ৭ এপ্রিল থেকে নতুন পদে তিনি। এপ্রিলের একেবারে প্রথম সপ্তাহেই বড়সড় বদলের পথে হাঁটল তথ্যপ্রযুক্তি এই সংস্থা। নিউজার্সিতে থাকবেন তিনি।

Wipro: উইপ্রোর সিইও পদ থেকে ইস্তফা থিয়েরো দেলাপোর্তের, নতুনেরও নাম ঘোষণা
থিয়েরো দেলাপোর্তের জায়গায় আসছেন শ্রীনিবাস পালিয়া।

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 07, 2024 | 12:18 AM

বেঙ্গালুরু: উইপ্রো থেকে ইস্তফা দিলেন সিইও থিয়েরো দেলাপোর্তে। সংস্থার নতুন সিইও হিসাবে দায়িত্ব নিচ্ছেন শ্রীনিবাস পালিয়া। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম উইপ্রো। চার বছর এই পদে ছিলেন দেলাপোর্তে। শনিবারই তিনি ইস্তফা দেওয়ার কথা জানায় সংস্থা। এরপরই শ্রীনিবাসের নাম জানানো হয়। ৭ এপ্রিল থেকেই এই পদে বসছেন তিনি।

সূত্রের খবর, সংস্থার আমেরিকা-১ অঞ্চলের সিইও ছিলেন শ্রীনিবাস। সেখান থেকেই তাঁকে নতুন দায়িত্বে আনা হল। ৭ এপ্রিল থেকে নতুন পদে তিনি। এপ্রিলের একেবারে প্রথম সপ্তাহেই বড়সড় বদলের পথে হাঁটল তথ্যপ্রযুক্তি এই সংস্থা। নিউজার্সিতে থাকবেন তিনি। উইপ্রো লিমিটেডের চেয়ারম্যান রিশদ প্রেমজিকে রিপোর্ট করবেন।

বেঙ্গালুরুর আইআইএসসি থেকে মাস্টার্স করেন শ্রীনিবাস। হার্ভার্ড ও ম্যাকগিল ইনস্টিটিউট থেকে এরপর উচ্চশিক্ষা। রিশাদ প্রেমজি দেলাপোর্তের প্রতি যেমন কৃতজ্ঞতা জানান, একইভাবে শ্রীনিবাসকে নিয়েও আত্মবিশ্বাসী তিনি।

Follow Us