Restaurant License Cancelled: আরসালান, নিজাম, সিমলা বিরিয়ানির মতো ৪০ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

Food Safety: আগেই খাদ্য দফতরের তরফ থেকে পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল। বেশ কিছু রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়, একাধিক হোটেলের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, পচা খাবার, রাসায়নিক ব্যবহার করার অভিযোগ উঠেছে হোটেলগুলির বিরুদ্ধে।

Restaurant License Cancelled: আরসালান, নিজাম, সিমলা বিরিয়ানির মতো ৪০ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল
খাদ্য সুরক্ষা অভিযানImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 08, 2026 | 6:03 PM

কলকাতা: রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা অভিযান চালাচ্ছে খাদ্য দফতর (Food Department)। ছোট দোকান থেকে, জনপ্রিয় রেস্তোরাঁ, নজরদারি থেকে বাদ পড়ছে না কোনওকিছুই। কোথাও মিলেছে পচা মাংস, কোথাও মিলেছে খাবারে মেশানো হচ্ছিল বিষ রং। তাই পুজোর আগে বড় পদক্ষেপ করা হল। বাতিল হল ৫০টি রেস্তোরাঁর লাইসেন্স। কলকাতার পুর কমিশনারের কাছে জমা পড়ল রিপোর্ট।

তালিকায় একাধিক জনপ্রিয় রেস্তোরাঁ

আগেই খাদ্য দফতরের তরফ থেকে পদক্ষেপ করার কথা জানানো হয়েছিল। বেশ কিছু রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়, একাধিক হোটেলের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, পচা খাবার, রাসায়নিক ব্যবহার করার অভিযোগ উঠেছে হোটেলগুলির বিরুদ্ধে। এবার সেই তালিকা জমা পড়ল কলকাতা পুরসভায়।

তালিকায় রয়েছে নাগেরবাজারের আরসালান, বাইপাসের ধারের সিমলা বিরিয়ানি, রিপন স্ট্রিটের করিমস, কলকাতা পুরনিগমের পাশে অবস্থিত নিজামের মতো রেস্তোরাঁ। এর আগে বারবিকিউ নেশন, চিনা পাড়ার বিগ বস সহ একাধিক নামী রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। রয়েছে বলরাম মল্লিক রাধারমণ মল্লিক মিষ্টির দোকান। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ করেছেন পুরকর্তারা।

পরিসংখ্যান দিল পুরনিগম

পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, ৪০টি সংস্থাকে সাসপেন্ড করা হয়েছে। সংস্থাগুলো যখন তাদের সব নিয়ম মেনে আবেদন করবে, তখন সেটা বিবেচনা করে দেখা হবে। ৫৯২ টি জায়গায় ভিজিট করা হয়েছে, ১২২৪ কেজি খাবার নষ্ট করা হয়েছে, ১৬১টি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে।

উগ্বেগ প্রকাশ বিশেষজ্ঞ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক উদ্বেগ প্রকাশ করে বলেন, “এইভাবে আমরা কতদিন ধরে বিষাক্ত খাবার খাচ্ছিলাম, সেটা ভেবেই অবাক লাগছে। অবশেষে পদক্ষেপ করা হয়েছে।” তিনি উল্লেখ করেছেন, যেভাবে খাবারে রাসায়নিক মেশানো হচ্ছে, তাতে লিভার, কিডনি বা স্নায়ুতেও প্রভাব পড়তে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us