Thakurpukur harassment: ঠাকুরপুকুরে তরুণীকে ধর্ষণ বন্ধুর, জামা-কাপড় খুলে দেওয়ার অভিযোগ বন্ধুর সঙ্গীদের বিরুদ্ধে

Kolkata news: কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পড়ানোর অছিলায় দিন চারেক আগে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকেছিলেন গৃহশিক্ষক।

Thakurpukur harassment: ঠাকুরপুকুরে তরুণীকে ধর্ষণ বন্ধুর, জামা-কাপড় খুলে দেওয়ার অভিযোগ বন্ধুর সঙ্গীদের বিরুদ্ধে
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 13, 2026 | 8:37 PM

কলকাতায় আবার ধর্ষণের অভিযোগ। ঘটনাস্থল ঠাকুরপুকুর। এই ঘটনায় তরুণীর বন্ধু সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ওই তরুণী বন্ধুর বাড়ি গিয়েছিলেন। সেখানেই নিগ্রহের শিকার হন তিনি।

নির্যাতিতার দাবি, বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। সেখানে আগেই তাঁর বন্ধুর আরও দুই সঙ্গী এসে যোগ দেন। অভিযোগ, এরপর বন্ধু ধর্ষণ করে তাঁকে। আর বন্ধুর সঙ্গীরা তরুণীর পোশাক খুলে নেয়। প্রতিবাদ করলে মোবাইল কেড়ে নেওয়া হয়। আরও একাধিক হুমকি দেওয়া হয়। এরপর মোবাইল না ফিরে পাওয়ায় অভিযোগ করেন নেতাজি নগর থানায়। সেই খানেই ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

বারুইপুরের ঘটনার মধ্যেই কলকাতায় ইতিমধ্যে পরপর দুবার ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। এর আগে কলকাতার লেকটাউনে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল গৃহশিক্ষকের বিরুদ্ধে। নিজের বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পড়ানোর অছিলায় দিন চারেক আগে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকেছিলেন গৃহশিক্ষক। সেখানে ছাত্রীকে মাদক মেশানো পানীয় খেতে দেন। সেই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যে কিশোরী অচেতন হয়ে পড়েন। অভিযোগ, সেইসময় তাঁকে ধর্ষণ করেন গৃহশিক্ষক। এরপর আবার ঠাকুরপুকুরের ঘটনা।

Follow Us