Sumit Roy: পরপর ৩ দিন জিজ্ঞাসাবাদ সুমিতকে, মঙ্গলবার ফের তলব, কোন তথ্য খুঁজছে CID?

Sumit Roy CID Questioning: প্রথম ২ দিন শালবনী জমি মামলায় সুমিতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এরপর এদিন তাঁকে ডাকা হয়েছিল ডেবরায় মামলায়। এই চাকরি দুর্নীতির মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। এই চাকরি দুর্নীতিতে সুমিতদের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে সিআইডি।

Sumit Roy: পরপর ৩ দিন জিজ্ঞাসাবাদ সুমিতকে, মঙ্গলবার ফের তলব, কোন তথ্য খুঁজছে CID?
মঙ্গলবার ফের তলব করা হয়েছে সুমিত রায়কেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 10, 2026 | 9:47 PM

কলকাতা ও শালবনী: পরপর তিন দিন। প্রত্যেকদিন ঘণ্টা আটেকের বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করা হল। প্রথম ২ দিন জিজ্ঞাসাবাদ করা হয় পশ্চিম মেদিনীপুরের শালবনীর জমি কেলেঙ্কারি মামলায়। আর সোমবার তাঁকে পশ্চিম মেদিনীপুরেরই ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। আগামিকাল ডেবরার মামলায় ফের তলব করা হয়েছে সুমিতকে। এদিন সিআইডি জিজ্ঞাসাবাদের পর অভিষেকের আপ্তসহায়ক জানালেন, মঙ্গলবারও আসবেন তিনি।

শালবনী জমি কেলেঙ্কারিতে মেদিনীপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে বেপাত্তা ছিলেন অভিষেকের আপ্তসহায়ক। ২ মাস তাঁকে খুঁজে পায়নি পুলিশ। অভিষেকের কালীঘাটের বাড়িতেও পুলিশ হানা দিয়েছিল। কিন্তু, সুমিতকে পায়নি। এরপর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন সুমিত। সেখানে রক্ষাকবচ না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আর সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিতেই সিআইডির মুখোমুখি হন অভিষেকের পিএ।

প্রথম ২ দিন শালবনী জমি মামলায় সুমিতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এরপর এদিন তাঁকে ডাকা হয়েছিল ডেবরায় মামলায়। এই চাকরি দুর্নীতির মামলায় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। এই চাকরি দুর্নীতিতে সুমিতদের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে সিআইডি। এদিন এই সব বিষয়েই তাঁর কাছে জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কিছু বলতে চাননি সুমিত। তবে আগামিকাল ফের তলব করা হয়েছে বলে জানান। এবং জানিয়ে দিলেন, তদন্তে সহযোগিতা করতে উপস্থিত হবেন তিনি।

এদিকে, এদিন শালবনীতে পৌঁছে গিয়েছেন সিআইডি আধিকারিকরা। জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। এরপর সোমবার সন্ধ্যায় শালবনী থানায় পৌঁছায় সিআইডি। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই গঠন করা হয়েছে সিট। স্পেশাল ইনভেস্টিগেশন টিমে রয়েছেন তিনজন আইপিএস পদমর্যাদার আধিকারিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনায় গ্রেফতার হওয়া সুজয় হাজরাকেও জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি আধিকারিকরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us