Abhishek Banerjee House: ‘শান্তিনিকেতন’ কি আদৌ অভিষেকের নয়! বাড়ির মালিক কে

Abhishek Banerjee Address: সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফে দুটি নোটিস পাঠানো হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে সেই পাঠানো হয়েছে। তবে দুটি বাড়ির ঠিকানাই অভিষেকের নয়। একটি নোটিস গিয়েছে ১২১, কালীঘাট রোডে। বাড়ির মালিক হিসেবে চিঠিটি দেওয়া হয়েছে লতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা।

Abhishek Banerjee House: শান্তিনিকেতন কি আদৌ অভিষেকের নয়! বাড়ির মালিক কে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িImage Credit source: Getty Image

May 19, 2026 | 4:09 PM

কলকাতা: বদলের বাংলায় তুমুল চর্চা শুরু হয়েছে হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়ি ঘিরে। মেইন রোডের পাশেই ঝাঁ চকচকে বাড়ি। কাচের জানালা বেশিরভাগ সময় বন্ধই থাকে। সামনে পেল্লায় গেট। একটা লম্বা গার্ডরেল বসানো ছিল এত বছর ধরে। এখন সে সব আর নেই। রাস্তার উপরে পেল্লায় বাড়ি দেখে কারও মনে প্রশ্ন জাগলেও, তা নিয়ে প্রকাশ্য়ে বিশেষ কথাবার্তা চলত না। পালাবদলের পর এলাকার বহু মানুষ প্রকাশ্য়ে ওই বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন। সবাই জানে এটা অভিষেকের বাড়ি। কিন্তু সত্যিই কি ‘শান্তিনিকেতন’ অভিষেকের?

এই বাড়িতে অভিষেকই ঢুকতেন-বেরতেন?

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঢুকতে ও বেরতে দেখা যেত এই বাড়ির গেটেই। নিরাপত্তার ঠাটবাট দেখে বুঝতে অসুবিধা হত না যে এটাই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বাড়ি। ভোটের ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই ওই বাড়ির সামনে থেকে সরানো হয় গার্ডরেল। পাহারায় থাকা পুলিশকর্মীরাও সরে যান একে একে। আর পাঁচজন সাংসদের বাড়ি যেমন হয়, আপাতত শান্তিনিকেতন তেমনই। কোনও বিশেষ ব্যবস্থা নেই।

আদৌ ‘শান্তিনিকেতন’ অভিষেকের বাড়ি?

সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফে দুটি নোটিস পাঠানো হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে সেই পাঠানো হয়েছে। তবে দুটি বাড়ির ঠিকানাই অভিষেকের নয়। একটি নোটিস গিয়েছে ১২১, কালীঘাট রোডে। বাড়ির মালিক হিসেবে চিঠিটি দেওয়া হয়েছে লতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। আদতে ওই বাড়িটি অভিষেকের হার্ডওয়ার সংস্থার নামে বলেই জানা যায়।

অপর ঠিকানাটি হল ১৮৮ এ, হরিশ মুখার্জি রোড। এটিই শান্তিনিকেতন-বাড়ির ঠিকানা। এই বাড়ির মালিক হিসেবে চিঠি দেওয়া হয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ নামে। প্রশ্ন হল তবে, শান্তিনিকেতন আদতে কি অভিষেকের নয়?

‘শান্তিনিকেতন’ নয়, অভিষেকের ঠিকানা আসলে কী

২০২৪ সালে লোকসভা নির্বাচনে লড়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে কার্যত স্থাবর সম্পত্তির খাতা শূন্য। কোনও বাড়ি বা কমার্শিয়াল বিল্ডিং-এর কথা উল্লেখ নেই সেই হলফনামায়। অর্থাৎ অভিষেকের মালিকানায় নেই ‘শান্তিনিকেতন’। তবে ঠিকানা হিসেবে, অভিষেক হলফনামায় উল্লেখ করেছেন ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেই ঠিকানা আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বলা ভালো, অভিষেকের বাবার পৈতৃক ভিটে ওই ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি। আর সেটাই নিজের ঠিকানা হিসেবে দেখিয়েছেন অভিষেক।

Follow Us