
কলকাতা: তৃণমূল বিধায়কদের সই কাণ্ডে ইতিমধ্যেই সিআইডি পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছে সূত্রের খবর। সোমবারই তলব করা হয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি হাজিরা দিলে, ঠিক কোন কোন প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা? সিআইডি-র একটি বিশেষ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২০ প্রশ্নের তালিকা তৈরি করেছে CID। হাজিরা দিলে প্রশ্ন তালিকা তুলে দেওয়া হবে অভিষেককে।
ডায়মন্ডহারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করবেন SIT র DSP পদমর্যাদার অফিসার।
প্রশ্ন –
১) তৃণমূলের কোন পদে রয়েছেন আপনি?
২) কী কী দায়িত্ব সামলাতে হয়?
৩) বিরোধী দলনেতা নির্বাচনে আপনার ভূমিকা কি ছিল?
৪) কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনার দল বিরোধী দলনেতা সহ পরিষদীয় দলের নেতা নির্বাচন করেছে?
৫) বিরোধী দলনেতা ঠিক করার আগে কোনও বৈঠক হয়েছিল? কতবার বৈঠকে বসেছে আপনার দল?
৬) বৈঠকে আপনি ছিলেন?
৭) আপনি কী বলেছিলেন সেই বৈঠকে?
৮) দলের চেয়ারপারসনের বক্তব্য কি ছিল?
৯) বিরোধী দলনেতা। উপ দলনেতা ও মুক্ষসচেতক নির্বাচনে চেয়ারপারসনের ভূমিকা কি ছিল?
১০) বিরোধী দলনেতা সহ বিধানসভার বিভিন্ন পদে কে কে বসবে তা নিয়ে কোনও সমস্যা হয়েছিল?
১১) প্রথম বৈঠকে সবাই চেয়ারপার্সনকে নেতা নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন, সেদিন কেউ সই করেননি। কিন্তু পুরনো তারিখের কাগজে সবার সই কেন?
১২) ৬ মে ও ১৯ মে কোন কোন বিধায়ক উপস্থিত বা অনুপস্থিত ছিলেন?
১৩) অনুপস্থিত বিধায়কদের নামেও সই হয়েছে জানেন আপনি?
১৪) কিছু বিধায়কের সই মিলছে না সেই বিষয়ে আপনি কি জানেন?
১৫) বিধানসভায় পাঠানো চিঠিতে আপনার সই ছিল? আপনি সবার মত জেনেই সই করেছিলেন?
প্রসঙ্গত, তৃণমূল বিধায়কদের ‘সই’ অসঙ্গতির অভিযোগ তুলে বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতা পুলিশকে তদন্তে সাহায্য করছে সিআইডি। ইতিমধ্যেই সই-কাণ্ডের তদন্তে সোমবার বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে। এদিন শনিবার ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সোনারপুরে নিজেই আক্রান্ত হয়েছেন অভিষেক। তিনি সেক্ষেত্রে এদিন হাজিরা দেন কিনা, সেটাই দেখার।