
কলকাতা: বিধানসভায় সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। CID তদন্তে অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়লো। তৃণমূল সাংসদকে আরও ১ মাসের রক্ষাকবচ দিল হাইকোর্ট। রক্ষাকবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। গ্রেফতারির মতো এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানি।
কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় প্যাডে বিধায়কদের সই জাল বলে অভিযোগ করেন বেশ কিছু তৃণমূল বিধায়ক। বিধানসভার স্পিকার সচিবালয়ে অভিযোগ জমা পড়ে। হেয়ার স্ট্রিট থানা তদন্ত শুরু করে, পরে ওই তদন্ত হাতে নেয় CID. হাইকোর্ট ভবানীভবনে তদন্তকারীদের মুখোমুখি বসার নির্দেশ দেয় তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করা যাবেনা বলে রক্ষাকবচ দেয়। এখন সেই রক্ষাবচের মেয়াদ বাড়ালো হাইকোর্ট।
প্রসঙ্গত, এর আগে সই জাল কাণ্ডে ভবানীভবনে একাধিকবার অভিষেককে তলব করেছিল সিআইডি। কিন্তু শুরুতে বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। শেষে একপ্রকার বাধ্য হয়েই হাজিরা দিতে হয়। চলে ম্যারাথন জেরা। গোটা ঘটনায় তাঁর কী ভূমিকা, নেপথ্যে কারা রয়েছেন, সবই জানার চেষ্টা করেন তদন্তকারীরা। যদিও শুরুতেই একাধিক প্রশ্নের উত্তর অভিষেক এড়িয়ে গিয়েছিলেন বা ‘হ্যাঁ’, ‘না’, ‘জানি না’-র মতো সংক্ষেপিত উত্তর দিয়েছিলেন বলে খবপ মিলেছিল। তবে আদালত আগেই বলে রেখেছিল জিজ্ঞাসাবাদ করা গেলেও গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এবার সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়িয়ে দিল হাইকোর্ট। ফলে স্বভাবতই তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা।