Jadavpur University Protest: তালা বন্ধ গেট বেয়ে উঠে ঢোকার চেষ্টা ABVP-র, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে দীপ্সিতারাও, ‘টার্গেট’ JU

Kolkata: আজ মূলত বামেরা দুভাগে বিভক্ত হয়ে যায়। একদল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিল। আর একটি দল ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে চায়। অন্যদিকে, গেটে তালা লাগানোর এবিভিপি কর্মীরা গেটের উপরে উঠে যায়। সেখান থেকে AIDSO-কে হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করে।

Jadavpur University Protest: তালা বন্ধ গেট বেয়ে উঠে ঢোকার চেষ্টা ABVP-র, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে দীপ্সিতারাও, টার্গেট JU
যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit source: Tv9 Bangla

Aug 20, 2026 | 4:20 PM

সুমন মহাপাত্র ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট

কলকাতা: একদিকে এবিভিপি অন্যদিকে বাম ছাত্রসংগঠন। তপ্ত যাদবপুর। দু’পক্ষেরই টার্গেট যাদবপুর বিশ্ববিদ্যালয়। এ দিকে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে রাখা হয়েছে। ৪ নম্বর গেটের ভিতরে AIDSO পতাকা হাতে রয়েছে। অন্যদিকে গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছে RSS-এর ছাত্র সংগঠন ABVP।

বুধবার রাতের অশান্তিক ঘটনার প্রতিবাদে আজ দু’পক্ষই পথে নেমেছে। ময়দানে প্রচুর পুলিশ। ABVP এবং বামেদের মিছিল আটাকানোর চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। বামেদের হয়ে ময়দানে আছেন দীপ্সিতা ধর, দেবাঞ্জন দে-রা। পুলিশের সঙ্গে চলছে তীব্র বাদানুবাদ। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন দীপ্সিতা ও দেবাঞ্জনরা। তারা ইতিমধ্যেই দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছে। অন্যদিকে, ব্যারিকেড ভেঙেছে ABVP।

আজ মূলত বামেরা দুভাগে বিভক্ত হয়ে যায়। একদল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিল। আর একটি দল ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে চায়। অন্যদিকে, গেটে তালা লাগানোর এবিভিপি কর্মীরা গেটের উপরে উঠে যায়। সেখান থেকে AIDSO-কে হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করে। পাল্টা আবার ভিতরে থাকা AIDSO-র ছাত্র-ছাত্রীদেরও আঙুল উঁচিতে কথা বলেন। এ দিন, দীপ্সিতা অভিযোগ করেন কোনও মহিলা পুলিশ কর্মী ছিলেন না। তাঁর দাবি, মিছিল শান্ত ছিল। তিনি বলেন, “কোথায় মহিলা পুলিশ। এবিভিপির মিছিল কেন আটকানো হচ্ছে না।”

এ দিকে, পুলিশের কমব্যাট ফোর্স উপস্থিত থাকলেও আরও ফোর্স আনা হচ্ছে। অন্যদিকে আরও ABVP-র কর্মী সমর্থকরা জমায়েত করছেন বলেও খবর। বস্তুত, এ দিন গোলপার্ক থেকে বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এগোতে থাকে। সেই মিছিল আটকানো হয় যাদবপুর থানার সামনে। তবে সেই মিছিল থেকে একাংশ কর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে সামনে আসেন। অন্যদিকে, বামেদের তরফে ৮বি-তে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করে। সেখানেই পুলিশ বাধা দেয়। তখন ব্যারিকেড ভাঙে।

Loading...
Unable to load recommendations.
Follow Us