Nusrat Jahan Appear Before ED: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত জাহান, কী কী চোখা প্রশ্নের মুখে পড়তে হবে?

Nusrat Jahan ED ration scam: বাংলাদেশে গম পাঠানোর দুর্নীতিতে নাম জড়িয়েছে নুসরতের। রেশন দুর্নীতি মামলায় ইডির তলব অভিনেত্রী-প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে। দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে চেয়েছিলেন নুসরত, তবে সেই আবেদন খারিজ হয়ে যায়।

Nusrat Jahan Appear Before ED: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির নুসরত জাহান, কী কী চোখা প্রশ্নের মুখে পড়তে হবে?
সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 22, 2026 | 11:41 AM

কলকাতা:  ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছে নুসরতের। ইডির তলব (ED Summon) অভিনেত্রী-প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)। আজ, বুধবার সকালে ইডি অফিসের উদ্দেশে রওনা দেন নুসরত। সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন প্রাক্তন তৃণমূল সাংসদ। তার সঙ্গে যশ দাশগুপ্তও রয়েছেন। ইডি যা যা নথি চেয়েছিল, সেই নথিও সঙ্গে করে এনেছেন নুসরত, এমনটাই খবর।

কোন মামলায় তলব?

২০২৩ সালে রাজারহাটে ফ্ল্যাট প্রতারণায় নাম জড়িয়েছে বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহানের। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ এনেছিলেন। ইডির কাছে অভিযোগে তিনি জানিয়েছিলেন যে ২০১৪-১৫ সালে একটি সংস্থা চারশোরও বেশি প্রবীণ নাগরিকদের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছিল। প্রবীণ নাগরিকদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই ফ্ল্যাট কেউ-ই পাননি। ফেরত পাওয়া যায়নি সাড়ে পাঁচ লক্ষ টাকাও। ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন নুসরত। যদিও তিনি সেই দাবি অস্বীকার করেছিলেন। সেই সময় নুসরতকে তলব করেছিল ইডি। আজ ফের ওই মামলায় তলব করা হল তাঁকে।

প্রাথমিকভাবে নুসরত আর্জি জানিয়েছিলেন যে দিল্লিতে যেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ইডি সেই আবেদন খারিজ করে দেয়। তাঁকে কলকাতার অফিসেই হাজিরা দিতে বলা হয়। বাধ্য হয়ে আজ কলকাতার সিজিও কমপ্লেক্সেই হাজিরা দিলেন নুসরত।

কে কে জেরা করবেন?

জানা গিয়েছে, নুসরতকে জিজ্ঞাসাবাদের জন্য একজন মহিলা অফিসার থাকবেন। পাশাপাশি তদন্তকারী অফিসার ও একজন অ্যাসিস্টেন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন। নুসরতকে জিজ্ঞাসাবাদের পর বয়ান রেকর্ড করা হবে। তাঁর বয়ানের ভিত্তিতেই ইডি পরবর্তী পদক্ষেপ করবে।

Follow Us