Municipality Recruitment Scam: অয়ন শীলের ডায়েরিতে লেখা ছিল SB, MM, ‘তাপস দা’, কোড নেম আসলে কাদের?

Municipality Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন করে তৎপর হয়েছে ইডি। শুক্রবার ভোর থেকেই বেরিয়ে পড়ে ইডি-র বেশ কয়েকটি টিম। সকাল থেকে শহরের তিন জায়গায় চলছে তল্লাশি। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক।

Municipality Recruitment Scam: অয়ন শীলের ডায়েরিতে লেখা ছিল SB, MM, তাপস দা, কোড নেম আসলে কাদের?
অয়ন শীল (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 12, 2024 | 10:10 AM

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির তদন্ত কি কোনও নতুন মোড় নিতে চলেছে? শুক্রবার সকালে ইডি-র অভিযানের বহর দেখে এমন প্রশ্নই সামনে আসছে। সকাল প্রায় ৬ টা থেকে একইসঙ্গে তল্লাশি চলছে শহরের তিন জায়গায়। দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় ও উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে উপস্থিত রয়েছেন ইডি আধিকারিকরা। প্রশ্ন উঠেছে কেন এই তিনজনের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে?

সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সেই ডায়েরিতে লেখা ছিল বেশ কিছু নাম। পুরো নাম নয়, কোড নেম। এভাবেই নাকি প্রভাবশালীদের নাম ডায়েরিতে লিখে রাখতেন অয়ন শীল।

ইডি সূত্রে জানা গিয়েছে, সেই ডায়েরি SB, MM, ‘তাপস দা’- এমনই কিছু কোড নেম লেখা ছিল। সেই ডায়েরি দেখার পর অয়ন শীলকে নামের বিষয়ে জেরা করা হয়। এই সব নামের অর্থ কী, তা জানতে চাওয়া হয় অয়ন শীলের কাছে। জানা যাচ্ছে, সেই সব নাম জেনেই এই অভিযান শুরু করেছে ইডি।

তবে সেই নামগুলি আসলে কাদের, তা এখনও স্পষ্ট নয়। যে তিনজনের বাড়িতে তল্লাশি চলছে, তাঁরা প্রত্যক্ষ না পরোক্ষভাবে কোনও না কোনও পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে।

Follow Us