Agnimitra Paul on Flyover Colour: কোন রঙ ব্যবহার হয়েছে? চিংড়িহাটা উড়ালপুলে কীভাবে চাকা স্কিড করছে বাইকের? জবাব দিলেন অগ্নিমিত্রা

Kolkata Flyover Rainbow Colour: ​তিনি আরও জানান, শহরের সৌন্দর্যায়নে এই উদ্যোগটি কোনও সরকারি অর্থে নয়, বরং সিএসআর তহবিলের সহায়তায় নেওয়া হয়েছিল। বাইকচালকদের আলোর কারণে সমস্যা বা অন্য কোনও অসুবিধা দেখা দিলে প্রয়োজনে তা দ্রুত পরিবর্তন করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

Agnimitra Paul on Flyover Colour: কোন রঙ ব্যবহার হয়েছে? চিংড়িহাটা উড়ালপুলে কীভাবে চাকা স্কিড করছে বাইকের? জবাব দিলেন অগ্নিমিত্রা
কেন চিংড়িহাটা উড়ালপুলে দুর্ঘটনা হল? কী ব্যাখ্যা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2026 | 11:49 PM

কলকাতা: দুর্গাপুজোর মুখে সেজে উঠেছে কলকাতা। নতুন সরকারের আমলে উড়ালপুলগুলিও রঙিন হয়ে উঠেছে। গড়িয়াহাট ব্রিজ থেকে চিংড়িহাটার উড়ালপুল, রামধনুর রঙে রঙিন হয়েছে। কিন্তু এখানেই বৃষ্টি নামতে দেখা যায়, দুইজন বাইক আরোহী চাকা পিছলে পড়ে গেলেন। তাহলে কি রঙের জন্যই এই দুর্ঘটনা হল? চিংড়িহাটা উড়ালপুলে দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানালেন,  তেল রঙ নয়, অ্যান্টি-স্কিড রঙ ব্যবহৃত হয়েছিল।

চিংড়িহাটা ব্রিজে রঙিন রাস্তায় ঘটে যাওয়া বাইক দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জনান, দুটি মোটরসাইকেলের এই সংঘর্ষের ঘটনাটি সামনে আসতেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ দিন তিনি বলেন, “একজন মোটরসাইকেল থেকে পড়ে গেলেন। তার ধাক্কা লেগে আরেকজন পড়ে গেলেন। কেন পড়ে গেল, তা এখনও জানা যায়নি।  পুলিশকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। যে রঙ ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ‘অ্যান্টি-স্কিড কালার’। এটা তেল রঙ ব্যবহার হয়নি। তারপরও কেন স্কিড করল, তা আমি বলতে পারব না। ইঞ্জিনিয়ার বলতে পারবেন।”

তিনি আরও যোগ করে বলেন, “অনেকে আবার বললেন, সোশ্যাল মিডিয়ায় আমি শুনলাম, আমি তো দেখার সুযোগ পাইনি। যে ওই রঙটাতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে বা এমন কিছু বিষয়। সেটা আমরা দেখে নিচ্ছি। যদি মানুষের সমস্যা হয়, তাহলে অবশ্যই অন্য কিছু ভাবা হবে। মানুষ তো ভীষণভাবে পছন্দ করেছে, অ্যাপ্রিশিয়েট করেছে এবং পুজোর সময় এই যে শহরকে নতুনভাবে সাজানো-লোকে খুবই ভালোভাবে নিয়েছে। কিন্তু যদি পুলিশ বলে বা প্রশাসনের মনে হয় যে নাহ, সমস্যা হচ্ছে, আমরা অন্য কিছুভাবে চিন্তা করব তখন।”

তাঁর ভাবনাতেই কলকাতার রাস্তাঘাট সেজে উঠছে। তাই উড়ালপুলে রঙ হওয়ার পরেই এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তিত অগ্নিমিত্রা পাল। তবে তিনি বলছেন যে রাস্তা সাজাতে ব্যবহৃত রঙ কোনও সাধারণ তেল রঙ নয়, বরং তা সম্পূর্ণ ‘অ্যান্টি-স্কিড কালার’। দুর্ঘটনাটির পেছনে অন্য কোনও প্রযুক্তিগত কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে কেএমডিএ-র প্রকৌশলী, সিইও, কলকাতা পুলিশ কমিশনার, ডিজিপি পুলিশ এবং পিডব্লিউডি-র টিম কাজ করছে।

​তিনি আরও জানান, শহরের সৌন্দর্যায়নে এই উদ্যোগটি কোনও সরকারি অর্থে নয়, বরং সিএসআর তহবিলের সহায়তায় নেওয়া হয়েছিল। বাইকচালকদের আলোর কারণে সমস্যা বা অন্য কোনও অসুবিধা দেখা দিলে প্রয়োজনে তা দ্রুত পরিবর্তন করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us