Annapurna Yojana: প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণার টাকা ঢুকবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় কত আবেদন হয়েছে, কত ভেরিফিকেশন হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁদের আবেদন নেওয়া হয়েছে, তাঁদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। ভেরিফিকেশন করা হয়েছে। নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম।"

Annapurna Yojana: প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণার টাকা ঢুকবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 06, 2026 | 8:54 PM

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগস্টের কিস্তি এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। কবে ঢুকবে টাকা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন দিনক্ষণ। প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা (Annapurna Yojana Payment) উপভোক্তাদের অ্যাকউন্টে ঢুকবে, ভেরিফিকেশনের স্ট্যাটাস কী, তা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন শুভেন্দু (CM Suvendu Adhikari)।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রীর

আজ নবান্ন থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। জানান, ৯ থেকে ১৭ অগস্ট এই কর্মসূচি পালন করা হবে। পরে ওই বৈঠকেই অন্নপূর্ণা যোজনা নিয়েও বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। একইসঙ্গে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পূর্বতন সরকার কী কী দুর্নীতি করেছিল, কবে কবে টাকা বন্ধ করে দিয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন শুভেন্দু। বলেন, “২০২১ সালে সেপ্টেম্বর মাসে এক কোটি ৫২ লক্ষ ৫৮৮ জনকে ৫০০ টাকা দেওয়া হয়েছিল। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল ২০২২ সাল এপ্রিল মাস। ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে ২১ লাখ ৮৪ হাজার ৬৩১ দেওয়া হয়। তারপর দুই মাস টাকা দেওয়া বন্ধ। ২০২২ সালে জুলাই মাসে দিল ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮৩। সব হিসেব আছে। আমরা এসব কাজ করি না।”

অন্নপূর্ণা যোজনার দিনক্ষণ নিয়ে কী জানালেন?

অন্নপূর্ণা যোজনায় কত আবেদন হয়েছে, কত ভেরিফিকেশন হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁদের আবেদন নেওয়া হয়েছে, তাঁদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। ভেরিফিকেশন করা হয়েছে। নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম। তারপরও আমরা আবেদন নিয়েছি ৩১ জুলাই পর্যন্ত। মোট আবেদন করেছেন ২ কোটি ১৬ লক্ষ। এই আবেদনকারীদের ভেরিফিকেশনের কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। ১০ অগস্ট সাংবাদিক বৈঠক করে জানাব।”

কবে অগস্টের টাকা ঢুকবে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন,”১৭ অগস্ট থেকে ৩ হাজার করে পাঠাব। কারা কারা বিবেচিত হবেন, বলে দেওয়া হবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হবে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নয়।” তবে, শুভেন্দু জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশনে সময় লাগবে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্নপূর্ণা নিয়ে ভুল তথ্য দিলেই কড়া পদক্ষেপ করা হবে। তাঁর হুঁশিয়ারি, ” সোশ্যাল মিডিয়ায় যাঁরা মিথ্যা তথ্য দিচ্ছেন, চিহ্নিত করে রাখছি, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us