ATM: মেশিনে আটকে যায় ATM কার্ড, হেল্পলাইনে ফোন করতেই মুশকিল আসান, সঙ্গে আবার অ্যাকাউন্টে ঢুকল… প্রাক্তন রেলকর্মী বললেন, ‘ভাগ্যের জোরেই বোধ হয়…’, যা হল তাঁর সঙ্গে

ATM: দীলিপ কুমার বরাত জোরে বেঁচেছেন। কারণ তাঁর অ্যাকাউন্টে ছিল ১২০০ টাকা। তাই টাকা খোওয়া যায়নি। কিন্তু যে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার তিনি হয়েছেন, তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, এটা এটিএম-স্কিমিং জাতীয় প্রতারণারই ফাঁদ।

ATM: মেশিনে আটকে যায় ATM কার্ড, হেল্পলাইনে ফোন করতেই মুশকিল আসান, সঙ্গে আবার অ্যাকাউন্টে ঢুকল... প্রাক্তন রেলকর্মী বললেন, ভাগ্যের জোরেই বোধ হয়..., যা হল তাঁর সঙ্গে
বাঁ দিকে প্রাক্তন রেলকর্মীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 07, 2025 | 11:26 PM

কলকাতা: মেশিনে এটিএম কার্ড ঢোকাতেই আটকে যায়। স্ক্রিনে আসে হেল্প লাইন নম্বর। ফোন করতে অনলাইন কানেক্টেড হয়ে গেলেন! বলে দেওয়া হল সমাধান, আর তা করতে বেরিয়ে এল মেশিনে আটকে যাওয়া এটিএম কার্ডও! কিন্তু ততক্ষণে সব শেষ। এমনই ভয়াবহ অভিজ্ঞতার শিকার জোকার প্রাক্তন রেল কর্মী।

গত মাসের ২৩ তারিখ জোকার বাসিন্দা দীলিপ কুমার ঠাকুরপুরের একটি এটিএমএ যান টাকা তুলতে। তাঁর অভিযোগ, লাইন থাকলেও এক ব্যক্তি লাইন ছেড়ে টাকা তোলার জন্য বলে। সেই সময় এটিএম কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে কার্ড আটকে যায়। পিছনের এক ব্যক্তি এগিয়ে এসে বলেন ওই নম্বরে ফোন করে সাহায্য চান। পরে ফোন করতেই বলা হয়, “যা যা বলছি করুন!” কার্ড তাতেও না বেরতে বলা হয় কার্ড পাবেন তারাতলায়, যদিও কিছু সময় পরে ফের ফোন করে বলা হয কার্ড ওই এটিএমএ আছে। দীলিপ কুমারের দাবি, অদ্ভুত ব্যাপার কার্ড আনার সময় দেখেন, ওই নম্বর লেখা আর নেই, ওই ব্যক্তি হয়তো নজর রাখছিল।

দীলিপ কুমার বরাত জোরে বেঁচেছেন। কারণ তাঁর অ্যাকাউন্টে ছিল ১২০০ টাকা। তাই টাকা খোওয়া যায়নি। কিন্তু যে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার তিনি হয়েছেন, তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, এটা এটিএম-স্কিমিং জাতীয় প্রতারণারই ফাঁদ। প্রাক্তন রেল কর্মী বললেন, “ভাগ্যের জোরেই বেঁচে গেলাম। অ্যাকাউন্টে যদি বেশি টাকা থাকত, তাহলেই… ”

প্রসঙ্গত, সার্ভে পার্কের পর ঠাকুরপুকুরে ফের একই ধরনের অভিযোগ। এছাড়াও রাজ্যের বেশ কিছু থানায় সহ কলকাতার বেশ কিছু থানায় এইভাবেই বাড়ছে এটিএম জালিয়াতির সংখ্যা।

Loading...
Unable to load recommendations.
Follow Us