Under Construction Building: ৬৩টি পয়েন্ট, ৬-৯ বিভাগের যৌথ টিম! ৩১ জুলাইয়ের ডেডলাইন মাথায় নিয়ে পুরোদমে শুরু নির্মীয়মান বহুতলের অডিট

Audit of High-Rises Under Construction: কাদাপাড়ায় একটি নির্মীয়মান বহুতলে ঢুকে নির্মাণ কার্যের যাবতীয় অংশ খতিয়ে দেখলেন তাঁরা। মোট ৬৩টি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। পুরো অংশ খতিয়ে দেখার পর এবং নির্মাণ নকশা অনুযায়ী ইঞ্চি ইঞ্চিতে কাজ হচ্ছে কিনা সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করা হবে।

Under Construction Building: ৬৩টি পয়েন্ট, ৬-৯ বিভাগের যৌথ টিম! ৩১ জুলাইয়ের ডেডলাইন মাথায় নিয়ে পুরোদমে শুরু নির্মীয়মান বহুতলের অডিট
শুরু হয়ে গেল কাজ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 03, 2026 | 4:41 PM

কলকাতা: তারাতলা থেকে শিক্ষা নিয়ে তৎপর সরকার। তারাতলা বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, গোটা কলকাতা সহ রাজ্যজুড়ে নির্মীয়মান বহুতলগুলির অডিট করতে হবে। অবশেষে কাজ শুরু করে দিল প্রশাসন। কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর বিল্ডিং বিভাগের আধিকারিকদের নিয়ে কলকাতা পুলিশ, শ্রম দফতর, দমকল, পূর্ত দফতরের আধিকারিকরা অডিটের কাজে বেরিয়ে পড়েছেন।

কাদাপাড়ায় একটি নির্মীয়মান বহুতলে ঢুকে নির্মাণ কার্যের যাবতীয় অংশ খতিয়ে দেখলেন তাঁরা। মোট ৬৩টি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। পুরো অংশ খতিয়ে দেখার পর এবং নির্মাণ নকশা অনুযায়ী ইঞ্চি ইঞ্চিতে কাজ হচ্ছে কিনা সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করা হবে। 

গোটা বরোর নির্মীয় বহুতল গুলির নির্মাণ কার্য সংক্রান্ত তথ্য রিপোর্ট আকারে তৈরি করে হাইপাওয়ার কমিটির কাছে জমা করা হবে। পরবর্তীতে হাইপাওয়ার কমিটির উপরই নির্ভর করছে এই বহুতলগুলির ভবিষ্যৎ। ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে গোটা রাজ্য এবং কলকাতা জুড়ে। সেই ডেডলাইন মাথায় রেখেই কলকাতার ১৬টি বরোর পৃথক পৃথক টিম যুদ্ধকালীন তৎপরতায় এই অডিটের কাজ করছে।

শ্রম দফতরের লেবার ইন্সপেক্টর কাজল সরকার বলছেন, “৮ থেকে ৯টা দফতরের যৌথ টিম তৈরি করা হয়েছে। পিডাব্লুডি-র  ইঞ্জিনিয়র রয়েছে, জল, বিদ্যুৎ, লেবার ডিপার্টমেন্টের বিষয় রয়েছে। কলকাতা পুলিশ, দমকলও রয়েছে। এইভাবে যৌথ টিম করে পুরো বিষয়টা দেখা হচ্ছে। ৬৩টি পয়েন্ট রয়েছে। সেগুলির উপরেই জোর দেওয়া হচ্ছে। এই চেক লিস্ট ফিলাপ করে উপরতলায় জমা দেব। তারাই পরবর্তী সিদ্ধান্ত নেব।”  

Follow Us