Lahek Ali: মা হাসপাতালে ভর্তি, বারুইপুরের সেই লাহেক আলিকে ‘মুক্তি’ দিল হাইকোর্ট

Baruipur CPM Leader Gets Interim Bail: বারুইপুরে অশান্তির ঘটনায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গত ১২ জুলাই পুলিশ গ্রেফতার করে লাহেক আলিকে। একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। বারবার তিনি জামিনের আবেদন করলেও এতদিন জামিন পাননি বারুইপুরের এই সিপিএম নেতা। ৫০ দিন জেলে রয়েছেন তিনি।

Lahek Ali: মা হাসপাতালে ভর্তি, বারুইপুরের সেই লাহেক আলিকে মুক্তি দিল হাইকোর্ট
লাহেক আলি (ফাইল ফোটো)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 02, 2026 | 1:15 PM

কলকাতা: দেড় মাসের বেশি জেলবন্দি তিনি। অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। বারুইপুরকাণ্ডে ধৃত লাহেকের মা গুরুতর অসুস্থ অবস্থান হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করার আবেদন জানান আইনজীবীরা। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও একাধিক শর্ত দিয়েছেন বিচারপতি।

বারুইপুরে অশান্তির ঘটনায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গত ১২ জুলাই পুলিশ গ্রেফতার করে লাহেক আলিকে। একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। বারবার তিনি জামিনের আবেদন করলেও এতদিন জামিন পাননি বারুইপুরের এই সিপিএম নেতা। ৫০ দিন জেলে রয়েছেন তিনি।

এদিকে, লাহেকের মা গুরুতর অসুস্থ হয়েছে হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে লাহেকের অন্তর্বর্তী জামিন মঞ্জুরের আবেদন জানান ধৃত সিপিএম নেতার আইনজীবীরা। পরিস্থিতি বিবেচনা করে হাইকোর্ট লাহেকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল। তবে বিচারপতি একাধিক শর্ত দিয়েছেন। অন্তর্বর্তী জামিনে থাকাকালীন এলাকার বাইরে যেতে পারবেন না লাহেক। তদন্তের খাতিয়ে বারুইপুর থানা ডাকলে উপস্থিত হতে হবে সিপিএম এই নেতাকে।

এদিন লাহেক আলির অন্তর্বর্তী জামিন পাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লাল সেলাম লিখেছেন। প্রসঙ্গত,  বারুইপুরে এক নাবালিকাকে নির্যাতন ও খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছিল। তারপর গণপিটুনিতে মৃত্যু হয় একজনের। অভিযোগ ওঠে, গণপিটুনির ঘটনায় উস্কানিমূলক মন্তব্য করেছেন লাহেক। তারপর গত ১২ জুলাই গ্রেফতার করা হয় তাঁকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us