Bhupatinagar: বিতর্কের মাঝেই বদলে গেলেন ভূপতিনগরের তদন্তকারী অফিসার, NIAকে পাঠানো হল চিঠি

Bhupatinagar: গত শনিবার যখন এনআইএ- ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করতে আসে, তখন তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। গাড়ি ভাঙচুর হয়। এরপর স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ।

Bhupatinagar: বিতর্কের মাঝেই বদলে গেলেন ভূপতিনগরের তদন্তকারী অফিসার, NIAকে পাঠানো হল চিঠি
ভূপতিনগরের তদন্তকারী অফিসার বদলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 08, 2024 | 1:52 PM

পূর্ব মেদিনীপুর: শিরোনামে ভূপতিনগর। দেড় বছরের পুরনো একটি বিস্ফোরণের মামলায় এনআইএ অভিযান আর দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে তুলকালামকাণ্ড।  আর তাতে ঘিরে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা। রাজ্যের সীমা ছাড়িয়ে প্রভাব পড়েছে দিল্লিতেও। দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মামলা, নির্বাচন কমিশনে অভিযোগ। এনআইএ- কর্তাদের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।  ঘটনায় এই এনআইএ আধিকারিক সামান্য আঘাত পান বলেও অভিযোগ ওঠে।  কিন্তু ঘটনার দুদিন পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা। এরই মধ্যেই ভূপতিনগরে তদন্তকারী অফিসার বদল। সিআই ভূপতিনগরকে তদন্তের দায়িত্ব দেওয়া হল। ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত শনিবার যখন এনআইএ- ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় দুই তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করতে আসে, তখন তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। গাড়ি ভাঙচুর হয়। এরপর স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। প্রথমে এই মামলায় ভূপতিনগর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁকে বদল করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের হাতে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর,  তিনি দায়িত্ব নেওয়ার পর এনআইএ-এর শীর্ষ কর্তাদের কাছে চিঠি করা হয়েছে। যে এনআইএ তদন্তকারী অফিসার আহত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে, তাঁর মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠানো হয়। জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এনআইএ-এর বিরুদ্ধেও যে অভিযোগ উঠেছে, সেক্ষেত্রেও নোটিস পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এনআইএ-এর বিরুদ্ধে ভূপতিনগর থানায় তৃণমূল নেতার স্ত্রী শ্লীলতহানির অভিযোগ দায়ের করেছেন।

Follow Us