BJP Leader Give threat Asish: ‘বয়স না হলে চাপকে পিঠের ছাল তুলে তুলে নিতাম’, ‘মাস্টারমশাই’ আশিস বন্দ্যোপাধ্যায়কে কেন হুমকি দিয়েছিলেন বিজেপির মণ্ডল সভাপতি?

Kunal Ghosh: এরপরই কুণাল একুশে জুলাইয়ে সেই ভাইরাল ভিডিয়োর প্রসঙ্গ উল্লেখ করেন। সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যায়, একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে কলকাতার উদ্দেশে রওনা দেন আশিস বন্দ্যোপাধ্যায়। মাঝে শক্তিগড়ে দাঁড়িয়ে চা খেয়ে ওঠার সময় তাঁর সামনে এসে দাঁড়ান বর্ধমান উত্তর বিধানসভার ছ'নম্বর মণ্ডল সভাপতি সৌমিত্র ঘোষ।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 16, 2026 | 2:48 PM

কলকাতা: বাড়ির পাশের তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে প্রাক্তন তৃণমূল নেতার ঝুলন্ত দেহ। সঙ্গে রয়েছে নিজের হাতে লেখা আত্মহত্যার চিঠি। সেই চিঠিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছত্রে-ছত্রে লিখেছেন তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে কি অপমানেই আত্মঘাতী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? এই প্রশ্নের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন কালীঘাট-পন্থী বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর অভিযোগ, অপরাধ প্রমাণের আগেই যেভাবে একজনকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে তারই জলন্ত উদাহরণ হলেন আশিস। এমকী, মাঝ রাস্তায় দাঁড়িয়ে কী ভাবে একজন বয়স্ক মানুষকে বিজেপি নেতা হেনস্থা করেছেন সেই প্রসঙ্গও তুলেছেন তিনি।

কুণাল বলেন, “একটা ট্রেন্ড চলছে কাউকে চোর বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও…কোনও অভিযোগ প্রমাণের আগেই সামাজিকভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে আতঙ্কিত করে মনের উপর চাপ দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জলন্ত উদাহরণ।”

কী ঘটেছিল সেদিন শক্তিগড়ে?

এরপরই কুণাল একুশে জুলাইয়ে সেই ভাইরাল ভিডিয়োর প্রসঙ্গ উল্লেখ করেন। সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যায়, একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে কলকাতার উদ্দেশে রওনা দেন আশিস বন্দ্যোপাধ্যায়। মাঝে শক্তিগড়ে দাঁড়িয়ে চা খেয়ে ওঠার সময় তাঁর সামনে এসে দাঁড়ান বর্ধমান উত্তর বিধানসভার ছ’নম্বর মণ্ডল সভাপতি সৌমিত্র ঘোষআশিস বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন কী করতে একুশে জুলাইয়ের সভায় যাচ্ছেন। এখানেই শেষ নয়, হাত তুলে আশিসকে মারার হুমকিও দেন সেই বিজেপি নেতা। বলেন, “কী করতে যাচ্ছে? চুরি করে দল শেষ করে দিয়ে যাচ্ছেন? বয়স না হলে চাপকে পিঠের ছাল তুলে দিতাম।

আজ কুণাল ঘোষ এই অভিযোগই করেন। বলেন, “একুশে জুলাই যাওয়ার পথে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় তাঁকে অপমান করেছে। বলেছেন, আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটিয়ে দিতাম। এটা কোনও ভদ্রলোক নিতে পারবে না…।”

ঋত-তৃণমূলে যোগ দেওয়া অনুব্রত মণ্ডল জানান, “সোশ্যাল মিডিয়ায় আশিসদার সঙ্গে নোংরামো করা হয়েছে। শক্তিগড়েও অন্যায় করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওটা দেখবেন বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি পাশে রয়েছি। আমি দেখব‘। মুখ্যমন্ত্রী দেখলে আমি খুশি। মুখ্যমন্ত্রী যা বলেন, তা করছেন এখন।” শুভেন্দু FIR-ও করতে বলেছিলেন বলে জানান অনুব্রত।

Loading...
Unable to load recommendations.
Follow Us