Annapurna Yogana Scheme: ‘যাঁরা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য তাঁদেরও হেনস্থা করছে’, কাদের কথা বললেন অর্জুন?

Kolkata: যোগ্যরা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তেমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপযুক্ত ভেরিফিকেশনের পরই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে যোজনার টাকা। সেই মতো অগস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন।

Annapurna Yogana Scheme: যাঁরা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য তাঁদেরও হেনস্থা করছে, কাদের কথা বললেন অর্জুন?
অর্জুন সিংImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 19, 2026 | 6:35 PM

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yogana) টাকা পাওয়া নিয়ে বিভ্রান্তির অভিযোগ। অনেক যোগ্য মহিলা আছেন যাঁরা টাকা পাচ্ছে না। আর এ কথা কানে যেতেই নিজের দলের নিচুতলার কর্মীদের দিকে আঙুল তুললেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তাঁর দাবি, নিচুতলার কর্মীরা সরকারকে বদনামের চেষ্টা করছে।

অর্জুন সিং বলেন, “নিচুতলার যাঁরা অফিসার রয়েছেন বিডিও এরা জেনেশুনে বদমাসি করছি। যাঁরা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য আছে তাঁদেরও হেনস্থা করছে। আমরা এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে নজরদারি করছি। বারেবারে বলেছি এই ধরনের অন্যায় করা যাবে না। মুখ্যমন্ত্রী যে কাজ করতে বলছেন সেইটাই করতে হবে।”

যোগ্যরা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তেমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপযুক্ত ভেরিফিকেশনের পরই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে যোজনার টাকা। সেই মতো অগস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। আগামী ২০ অগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু এতসবের মধ্যেও বহু মহিলার নাম বাদ গিয়েছে বলে অভিযোগ।

তাঁদের জন্যও কিন্তু সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হয়েছে। নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু বলেন, “আমি আবার বলছি, কাউকে একদম বাদ (Rejected) দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাঁরা আবার ক্লেম ও অবজেকশন জানাতে পারেন। হতেই পারে, আর একটু ইন ডেপথ ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে ক্লেম করলে আবার ভেরিফিকেশন হবে। তারপর তিনি যোগ্য হলে টাকা পাবেন।” এই নাম বাদ যাওয়া নিয়েই মুখ খুললেন অর্জুন সিং।

Loading...
Unable to load recommendations.
Follow Us