Annapurna Bhandar Scheme
অন্নপূর্ণা ভান্ডার-
সরকারে আসার আগেই নারীদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। নিজেদের নির্বাচনী প্রচার ও ইস্তেহারে বারেবারে মহিলাদের সার্বিক উন্নয়নে জোর দিয়েছিল গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম ছিল অন্নপূর্ণা ভান্ডার। মূলত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তাঁদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। মাসে-মাসে তিন হাজার টাকা সরকারের তরফে মহিলাদের দেওয়া হবে। ভাতার টাকা সরাসরি উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, যার ফলে কোনও মধ্যস্থতাকারীর ঝামেলা থাকবে না। যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন,তাঁদের তথ্য যাচাই করার পর নতুন এই প্রকল্পে স্থানান্তরিত করা হবে। নতুন করে ট্রানজিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা আগের নিয়মেই ভাতা পাবেন। আবেদনকারী মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে। আবেদনকারী কোনো স্থায়ী সরকারি কর্মচারী হতে পারবেন না। এছাড়া তিনি যদি কোনো সরকারি বেতন বা নিয়মিত পেনশন পান, তবে এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।
Read MoreAnnapurna Yogana: ‘কখনও প্রসেস কখনও রিজেক্ট দেখাচ্ছে’, ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা না পেয়ে শঙ্করের কার্যালয়ের সামনে হাজির শ’য়ে-শ’য়ে মহিলা
Sankar Ghosh: এ দিন, মোট দু'টি লাইনে বিভক্ত হন মহিলারা। একটি জলপাইগুড়ি-ডাবগ্রাম কেন্দ্রের বঞ্চিত মহিলাদের লাইন ছিল। আর একটি ছিল দার্জিলিং লেখার লাইন। প্রায় শ'য়ে-শ'য়ে মহিলা হাজির হন শঙ্কর ঘোষের কার্যালয়ের সামনে। কার্যত অবরূদ্ধ হয়ে পড়ে শিলিগুড়ি হিলকার্ট রোড।
- TV9 Bangla
- Updated on: Aug 31, 2026
- 5:18 pm
Annapurna Yogana Scheme: ‘যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’, অন্নপূর্ণা যোজানা পেয়ে পথে মহিলারা
বিজেপি মহিলা মোর্চার এক সদ "যশস্বী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ আমাদের প্রতিটি মায়েদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার জন্য। যে মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাঁদের হয়ত কাগজ পত্রের সমস্যা রয়েছে, আধার কার্ডের সমস্যা আছে শুনেছি।
- TV9 Bangla
- Updated on: Aug 23, 2026
- 11:54 am
West Bengal NEWS Live Updates: ‘সব ক্ষেত্রেই বাংলা নতুন করে জেগে উঠছে’, শুভেন্দুর প্রশংসা রাজনাথের
Live Updates: এনসিপিআই-র নাম বদল নিয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একের পর এক পোস্ট করছেন। তা নিয়ে জল্পনা বাড়ছে। আবার শনিবার রাতে ভাঙড়ে আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। তা ঘিরে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
- TV9 Bangla
- Updated on: Aug 24, 2026
- 10:52 am
Annapurna Yogana Rally: অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার, শুধু শুভেন্দুকে ধন্যবাদ জানাতে পথে শ’য়ে-শ’য়ে মহিলা
একই সঙ্গে তাঁর আরও সংযোজন, "যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। খুব দ্রুত তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং পুরো বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। কোনও যোগ্য সুবিধাবাদীই এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।" এ দিনের, মিছিলে মহিলাদের উপস্থিতি এবং উল্লাস ছিল চোখে পড়ার মতো।
- TV9 Bangla
- Updated on: Aug 22, 2026
- 9:29 pm
Suvendu on Annapurna Yogana: ‘আরও ২০-৩০ লক্ষ লাগলে আমি দেব’,অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস শুভেন্দুর
Annapurna Yogana: মুখ্যমন্ত্রী বলেছেন, "১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।" এরপর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।"
- TV9 Bangla
- Updated on: Aug 22, 2026
- 7:22 pm
Annapurna Yojana: ব্যান্ড বাজিয়ে, আবির মেখে উৎসব, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আনন্দে মাতলেন মহিলারা
Women celebrate Annapurna Yojana payment in Dhupguri: অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও মহিলাকেই একেবারে বাদ দেখানো হয়নি অন্নপূর্ণা যোজনায়। কেউ যদি মনে করেন, তিনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেম করতে পারেন। নতুন করে ভেরিফিকেশন হবে। সেখানে যোগ্য বিবেচিত হলে, তিনি টাকা পাবেন।
- TV9 Bangla
- Updated on: Aug 22, 2026
- 5:41 am
Annapurna Yogana Protest: ‘১২ লক্ষের কম আয় পরিবারের’, অন্নপূর্ণার টাকা না পেয়ে SDO অফিসে মহিলারা
Annapurna Yogana Scheme: এক বিক্ষোভকারী মহিলা লিলি সরকার বলেন, "আমাদের বর IT কর্মী নয়। পরিবারের আয় ১২ লক্ষের কম। কেউ সরকারি চাকরি করেন না। তাহলে কেন বাদ দিল?" এদিকে, গতকাল রাজ্যের মন্ত্রী অর্জুন সিং দাবি করেছিলেন,নিচুতলার কর্মীরা সরকারকে বদনামের জন্য এই ঘটনা ঘটাচ্ছেন। তিনি বলেছিলেন, "নিচুতলার যাঁরা অফিসার রয়েছেন বিডিও এরা জেনেশুনে বদমাসি করছে।
- TV9 Bangla
- Updated on: Aug 21, 2026
- 4:58 pm
Annapurna Yojana: ‘Under Process’ থেকে সোজা আবার ‘Enquiry’-তে! কী বলতে চাইলেন এই মহিলারা?
Malda Annapurna Yojana Applicant: অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী মহিলাদের আরও অভিযোগ, তাদের এনকোয়ারি করে এসে মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে। যাঁদের বাড়ি নেই, তাঁদের তিনটে-চারটে করে বাড়ি দেখানো হয়েছে। তাই অনেকেই বাদ পড়ছেন এই সরকারি আর্থিক প্রকল্প থেকে।
- TV9 Bangla
- Updated on: Aug 21, 2026
- 5:00 pm
Annapurna Yogana Scheme: ‘যাঁরা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য তাঁদেরও হেনস্থা করছে’, কাদের কথা বললেন অর্জুন?
Kolkata: যোগ্যরা সকলেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তেমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপযুক্ত ভেরিফিকেশনের পরই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে যোজনার টাকা। সেই মতো অগস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন।
- TV9 Bangla
- Updated on: Aug 19, 2026
- 6:35 pm
Annapurna Yogana: ‘এই দেখুন মেসেজটা এল’, কেউ ‘হাহা’ করে হাসছেন, কেউ কাঁদছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আত্মহারা মহিলারা
Annapurna Yogana scheme: এ দিন, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে বাইলানি বাজারের উৎসবের মেজাজে ধরা দিলেন একাংশ মহিলা। পথ চলতি মানুষদেরও মিষ্টি খাওয়ালেন। এই সকল মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও।
- TV9 Bangla
- Updated on: Aug 19, 2026
- 1:05 pm