Suvendu on Annapurna Yogana: ‘আরও ২০-৩০ লক্ষ লাগলে আমি দেব’,অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাস শুভেন্দুর
Annapurna Yogana: মুখ্যমন্ত্রী বলেছেন, "১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।" এরপর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।"

কলকাতা: ১ কোটি ৪৫ লক্ষ মানুষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। আর যে সকল গ্রাহকরা এই প্রকল্পের টাকা এখনও পাননি, তাঁদের জন্য রয়েছে ক্লেম অপশন। এই ক্লেম করার পর ভেরিফিকেশন, আর তারপরই উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অগস্টেই প্রায় ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দরকারে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলা এই ভাতার টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
লক্ষ্মীর ভান্ডারের সময় কীভাবে দুর্নীতি হয়েছিল সেই বিষয়টিকে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “মাত্র ৫০০ টাকা দিতে কতদিন সময় লাগিয়েছিল ২০২১ সালে? এরপর ২০২৪ সালে ঠিক লোকসভা ভোটের আগে সেই ৫০০ টাকা হয় ১০০০ টাকা। আর বিধানসভা ভোটের তিন মাস আগে ১৫০০ টাকা করা হয়।” রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, “যেখানে যেখানে বিজেপি জিতেছিল, সেখানকার মহিলাদের বিগত দিনের ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি।”
মুখ্যমন্ত্রী বলেছেন, “১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।” এরপর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।”
এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যোগ্যরা সকলে টাকা পাবেন। হকের টাকা থেকে কাউকে বঞ্চিত করা হবে না, সেই আশ্বাস দিয়েছিলেন তিনি।
