AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaish Terrorist: পাকিস্তান থেকে আসে নির্দেশ, বায়ুসেনার উপরে বিরাট হামলার প্ল্যান শাহারুলের, শেষ অবধি কী হল?

Terrorist Arrested: এটিএস সূত্রে খবর, ধৃত যুবক ভাদোদরার বায়ুসেনার ঘাঁটি আগেভাগেই রেইকি করে গিয়েছিল। তাঁর ফোনে ছবি তুলে রেখেছিল।  পাকিস্তানের এক হ্যান্ডলার তাঁকে যাবতীয় নির্দেশ দিচ্ছিল। তাঁর সঙ্গে বিগত কয়েক বছর ধরেই যোগাযোগ ছিল।

Jaish Terrorist: পাকিস্তান থেকে আসে নির্দেশ, বায়ুসেনার উপরে বিরাট হামলার প্ল্যান শাহারুলের, শেষ অবধি কী হল?
ধৃত জইশ জঙ্গি ও উদ্ধার হওয়া অস্ত্র।Image Credit: X
| Updated on: Nov 27, 2026 | 2:57 PM
Share

আহমেদাবাদ: সন্ত্রাসবাদ দমনে বিরাট সাফল্য। দেশে বড়সড় নাশকতার ছক বানচাল করে দেওয়া হল। গুজরাটে ধরা পড়ল জইশ-ই-মহম্মদ জঙ্গি। আজ, শুক্রবার গুজরাটের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড বা এটিএস গুজরাটের ভাদোদরা থেকে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করে।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ শাহারুল ইসলাম। তাঁর বাড়ি অসমে। শাহারুলের কাছ থেকে  একে-৪৭ রাইফেল, ২৩টি কার্তুজ ও কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে।

পাকিস্তানের জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে গুজরাটে বড় নাশকতার ছক ছিল।  শাহারুলের প্ল্যান ছিল ভাদোদরার বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর। সে একাই হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এমনটাই জানিয়েছেন এটিএসের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুনীল জোশী।

কীভাবে প্ল্যান ছকা হয়েছিল?

এটিএস সূত্রে খবর, ধৃত যুবক ভাদোদরার বায়ুসেনার ঘাঁটি আগেভাগেই রেইকি করে গিয়েছিল। তাঁর ফোনে ছবি তুলে রেখেছিল।  পাকিস্তানের এক হ্যান্ডলার তাঁকে যাবতীয় নির্দেশ দিচ্ছিল। তাঁর সঙ্গে বিগত কয়েক বছর ধরেই যোগাযোগ ছিল। বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর পর পাকিস্তানে পালিয়ে যেত।

কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সন্দেহ হতেই গুজরাট এটিএস-কে সতর্ক করা হয়। এরপর বিগত ছয় মাস ধরে শাহারুলের উপরে প্রযুক্তিগতভাবে ও শারীরিকভাবেও নজরদারি রাখা হচ্ছিল।  গত ২৩ নভেম্বর গোয়েন্দাদের কাছ থেকে ইনপুট মেলে যে সে গুজরাটে আসছে পরিকল্পনাকে বাস্তবায়িত করতে।

যাতে গোয়েন্দাদের সন্দেহ না হয়, তার জন্য অসম থেকে সরাসরি গুজরাটে না এসে, বিভিন্ন ট্রেন ও বাসে রুট বদল করে গুজরাটে এসে পৌঁছয়। তবে শেষ পর্যন্ত আর প্ল্যান বাস্তবায়িত করতে পারেনি। তার আগেই তাঁকে ধরে ফেলে গুজরাট এটিএস।

Follow Us