Exclusive Menu: রাঁধুনির মুখের কথা নয়, আসলে নিজের বিয়েতে কী কী খাওয়ালেন মিমি?
Mimi Chakraborty Registry Wedding Food Menu Details: বৃহস্পতিবার রাতে নিজের মনের মানুষের সঙ্গে রেজিস্ট্রি বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিমি নিজেই— যদিও ছবিগুলোতে নবদম্পতির মুখ আড়ালেই রাখা হয়েছে। তবে ছবির পাশাপাশি আইনি বিয়ের তত্ত্ব ও রাজকীয় ভোজের মেনু নিয়েও এখন সরগরম টলিউড।

টলিপাড়ায় দীর্ঘদিন ধরে চলা কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে সই-সাবুদে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন নায়িকা। বৃহস্পতিবার রাতে নিজের মনের মানুষের সঙ্গে রেজিস্ট্রি বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিমি নিজেই— যদিও ছবিগুলোতে নবদম্পতির মুখ আড়ালেই রাখা হয়েছে। তবে ছবির পাশাপাশি আইনি বিয়ের তত্ত্ব ও রাজকীয় ভোজের মেনু নিয়েও এখন সরগরম টলিউড।
সূত্রের খবর, সিদ্ধার্থের বাড়ি থেকে তত্ত্বে পাঠানো হয়েছিল বিশাল আকারের মাছ ও মিষ্টির বড় থালা; একইভাবে মিমির বাড়ি থেকেও বরপক্ষের জন্য সাজানো মাছ ও মিষ্টির তত্ত্ব পাঠানো হয়।
আইনি বিয়ের ভোজের আয়োজনও ছিল চোখে পড়ার মতো। স্ন্যাক্সে ফিশ ফিঙ্গার ও কাবাবের পাশাপাশি ছিল নিরামিষ পদও। পানীয়ের তালিকায় মকটেল কাউন্টারে আম পান্নাসহ নানা স্বাদের পানীয় এবং চা-কফির ব্যবস্থা ছিল। মূল পর্বে ছিল ৬ রকমের স্যালাড, নান, চানা মশালা, পনিরের পদ, ফ্রায়েড রাইস, সাদা ভাত, ডাল, ফিশ ফ্রাই, দই মাছ ও মটন কষা— সঙ্গে নিরামিষ নানা পদও রাখা হয়েছিল। শেষ পাতে ছিল ফ্রুট চাটনি, পাপড়, রাবরি, পান্তুয়াসহ বিভিন্ন মিষ্টি এবং চকোলেট সস সহযোগে ভ্যানিলা আইসক্রিম।
উল্লেখ্য, মিমি চক্রবর্তী নিজে নিরামিষ ও ডিম ছাড়া মাছ বা মাংস খান না। কিন্তু অতিথিদের আপ্যায়নে আমিষ ও নিরামিষ— দু’ধরনের খাবারেরই জমকালো আয়োজন রাখা হয়েছিল।
আইনি বিয়ে ও আংটি বদলের পর্ব মিটলেও উদযাপন এখনও বাকি। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বসতে চলেছে মিমির সামাজিক বিয়ের আসর। উত্তরবঙ্গের শিকড়ের টানেই পাহাড়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ; ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে নানা অনুষ্ঠান শুরু হওয়ার কথা। বিয়ের দিন মিমিকে সাদা ও সোনালি শাড়িতে এবং পরিবারের সদস্যদের লাল পোশাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। পাহাড়ে বিয়ের পর্ব সেরে শহরে ফিরে আগামী ১১ ডিসেম্বর কলকাতায় ঘনিষ্ঠদের জন্য রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা। টলিপাড়ার বহু পরিচিত মুখের কাছে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে বলে খবর।
