AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MLA on Annapurna Yojana: ‘পাশের বাড়ি বৌদি ৩০০০ পাচ্ছে, আর একজন পাচ্ছে না’, অন্নপূর্ণা যোজনা বন্ধেরও দাবি এসেছিল বলে জানালেন BJP বিধায়ক

BJP MLA: তিনি আরও বলেন, "বিজেপির মহিলারা পায়নি এটা সত্যি কথা। আমরা ক্ষমতায় এসেছি। সরকারে এসেছি। কিন্তু পঞ্চায়েত পুরসভা যারা চালাচ্ছে তারা তো আগের সরকার দ্বারা নিযুক্ত। আমাদের সরকার দ্বারা নিযুক্ত একজন ব্যক্তিও এখন কাজের মধ্যে নেই।"

BJP MLA on Annapurna Yojana: 'পাশের বাড়ি বৌদি ৩০০০ পাচ্ছে, আর একজন পাচ্ছে না', অন্নপূর্ণা যোজনা বন্ধেরও দাবি এসেছিল বলে জানালেন BJP বিধায়ক
অন্নপূর্ণা যোজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 5:29 PM
Share

চুঁচুড়া: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। ‘সেবা সেতু’ শিবিরও ভাঙচুর পর্যন্ত হয়েছে। ঠিক কেন অন্নপূর্ণা পাননি, তার কারণ ব্যাখ্যা করলেন বিজেপি কিষান মোর্চার সভাপতি রাজীব ভৌমিক ও চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

চুঁচুড়ায় বিজেপি কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক বলেন, “আগের সরকারের আমলে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের একটা নেক্সাস ছিল। তারা তৃণমূল সমর্থক মহিলাদের নাম তুলে দিয়েছে। স্থানীয় ভাবে ডেটা এন্ট্রি অপারেটর হওয়ার কারণে বিজেপি মহিলাদের প্রতি কিছু প্রতিহিংসা হয়নি এটা অস্বীকার করার জায়গা নেই। সেসব গুলোকে খতিয়ে দেখে আমরা পরবর্তীকালে সেগুলোকে রিকভার করার চেষ্টা করেছি। এখনো যেগুলো আছে আগামী দিনে সেগুলো ঠিক করা হবে।ঠ

চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। পাশের বাড়ির বৌদি ৩০০০ টাকা পাচ্ছে, আর অন্যরা পাচ্ছে না, তারপর পুজোর মরশুমে ১২ হাজার টাকা একজন পেয়ে গেলেন, সেটা মেনে নেওয়া একটু কঠিন। আমার কাছে অনেকেই এসে বলেছে, আমি যখন পাচ্ছি না সবারটা বন্ধ করে দিন। হয়ত দু-তিন মাস পাননি একটু দুঃখ হয়েছে। আমরা বলছি দু-তিন মাস নিয়ে ভাববেন না। বিজেপি পঁচিশ বছর থাকবে। তাই ২৫ বছর ধরে কোনটা পাওয়া যাবে সেটা ভাবুন।” তিনি আরও বলেন, “বিজেপির মহিলারা পায়নি এটা সত্যি কথা। আমরা ক্ষমতায় এসেছি। সরকারে এসেছি। কিন্তু পঞ্চায়েত পুরসভা যারা চালাচ্ছে তারা তো আগের সরকার দ্বারা নিযুক্ত। আমাদের সরকার দ্বারা নিযুক্ত একজন ব্যক্তিও এখন কাজের মধ্যে নেই।”

Follow Us