WB Election 2026: প্রথমবার ভোটের আগে বিএলও-রা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এই কাগজ

Election Commission: কমিশনের নির্দেশ অনুযায়ী, এই কোড ব্যবহার করে এখন ভোটার স্লিপে পার্ট নম্বর (Part Number) এবং সিরিয়াল নম্বর (Serial Number) পাওয়া যাবে। এছাড়াও অত্যন্ত স্পষ্টভাবে লেখা থাকবে এই তথ্যও, যাতে ভোটাররা সহজেই নিজেদের শনাক্ত করতে পারেন।

WB Election 2026: প্রথমবার ভোটের আগে বিএলও-রা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন এই কাগজ
Image Credit source: AI Generated Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 15, 2026 | 10:17 PM

কলকাতা: ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) সংক্রান্ত নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। QR code দেওয়া স্লিপ এই প্রথমবার বিএলও রা সব ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। স্লিপে থাকবে ভোটারের ব্যক্তিগত বিবরণ, ভোটকেন্দ্রের অবস্থান, ভোট গ্রহণের তারিখ ও সময়। ভোটকেন্দ্রের মানচিত্রও দেওয়া হবে।

ভোটারদের সাহায্যের জন্য ‘কী করবেন’ এবং ‘কী করবেন না’-তার একটি তালিকাও দেওয়া হয়েছে। একটি কিউ আর (QR) কোড ভোটারদের দ্রুত তথ্য যাচাই করতে সাহায্য করবে। এই প্রথম কোড দেওয়া স্লিপ প্রথমবার দিচ্ছে কমিশন।

কমিশনের নির্দেশ অনুযায়ী, এই কোড ব্যবহার করে এখন ভোটার স্লিপে পার্ট নম্বর (Part Number) এবং সিরিয়াল নম্বর (Serial Number) পাওয়া যাবে। এছাড়াও অত্যন্ত স্পষ্টভাবে লেখা থাকবে এই তথ্যও, যাতে ভোটাররা সহজেই নিজেদের শনাক্ত করতে পারেন।

এই প্রথম বিএলও (BLO) বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে ভোটারদের হাতে এই স্লিপ পৌঁছে দিচ্ছেন। ভোটগ্রহণের অন্তত পাঁচদিন আগে সকল নথিভুক্ত ভোটারদের কাছে এই স্লিপ বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিধানসভা কেন্দ্রের নির্বাচনী তালিকা (Electoral Roll) যে ভাষায় প্রকাশিত হয়, ভোটার স্লিপও সেই নির্দিষ্ট ভাষাতেই হতে হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। ​তবে বিএলএ-রাও থাকতে পারেন। ভোটার স্লিপ বিতরণের সময় বিএলও-দের সঙ্গে প্রার্থী বা তাদের অনুমোদিত এজেন্ট(BLA)-রা উপস্থিত থাকতে পারেন।

তবে ভোট দেওয়ার জন্য ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) একক পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে না।

Follow Us