BSF: ‘BSF কার্ড দিচ্ছে’, মমতার বিস্ফোরক অভিযোগে সেনাকর্তা জানালেন, ‘পাস দেওয়া হচ্ছে’

Mamata Banerjee: তিনি এও বলেছেন, "আলাদা পরিচয়পত্র তৈরি করার অধিকার আমাদের নেই। অনেক সময় দেখা যায় ভুয়ো আধার কার্ড দেখিয়ে বাংলাদেশিদের একাংশ অনুপ্রবেশ করে। সব সময় সেটা ধরা সম্ভব নাও হতে পারে। তাই এই গেট পাসের ব্যবস্থা করা হয়েছে।"

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2024 | 5:17 PM

কলকাতা: সোমবার উত্তরবঙ্গ থেকে ‘এনআরসি’ ও ‘সিএএ’ ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ-এর বিরুদ্ধে তোপ দেগে মমতা অভিযোগ করেছিলেন, বর্ডার সিকিউরিটি ফোর্স একটি কার্ড দিচ্ছে। সেই কার্ড নিলেই এনআরসি-র আওতায় পড়তে হবে। কার্ড নিতে নিষেধ করেন মুখ্যমন্ত্রী। তবে কি আদৌ বিএসএফ-এর তরফে এমন কোনও কার্ড দেওয়া হচ্ছে? দেওয়া হলেই বা কীভাবে সেই কার্ড কাজ করছে? মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সেই উত্তরই দিলেন বিএসএফ-এর ইস্টার্ন কমান্ড ডিআইজি এসএস গুলারিয়া।

তিনি পরিষ্কার জানিয়েছেন, কোনও রকম পরিচয় পত্র বানানোর অধিকার বিএসএফ-এর নেই। তবে একটি গেট পাস দেওয়া হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। বিএসএফ কর্তা বলেছেন, “আমরা জানতে পেরেছি সীমান্ত এলাকায় কিছু জায়গা আছে যেখানে কেউ কেউ ভুয়ো আধার কার্ড বানিয়ে রেখেছেন। আর সেই কারণে একটি গেট পাস দেওয়া হচ্ছে। সেটি দেখালে বিএসএফ অন্যপ্রান্ত তাঁদের যেতে দেয়। সেখানে গিয়ে তাঁরা চাষবাস করে আবার ফেরত আসে।” অর্থাৎ যাঁদের হয়ত জমি রয়েছে ‘নো ম্যানস ল্যান্ডে’ বা যাঁদের বাড়ি বাংলাদেশে কিন্তু জমি রয়েছে এ দেশে। তাঁদের দেওয়া হচ্ছে গেট পাস। কোনও ভাবে দেশের ভিতর যাতে অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে না পারে সেই জন্যই এই গেটপাস বলে জানিয়েছেন এসএস গুলারিয়া।

তিনি এও বলেছেন, “আলাদা পরিচয়পত্র তৈরি করার অধিকার আমাদের নেই। অনেক সময় দেখা যায় ভুয়ো আধার কার্ড দেখিয়ে বাংলাদেশিদের একাংশ অনুপ্রবেশ করে। সব সময় সেটা ধরা সম্ভব নাও হতে পারে। তাই এই গেট পাসের ব্যবস্থা করা হয়েছে।”

প্রসঙ্গত, গতকাল উত্তরবঙ্গে সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বিএসএফের অত্যাচারে মানুষ তটস্থ। বিএসএফ সীমান্তে আলাদা আইডেনটিটি কার্ড দিতে চায়।আমি বলে দিচ্ছি, নেবেন না সেই কার্ড। বলবেন আমাদের আধার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে। ওই কার্ড যদি নেন, তাহলে এনআরসি-তে পড়ে যাবেন। সব থেকে বাদ চলে যাবেন। কোনও সরকারি সুবিধা পাবেন না কিন্তু।” বস্তুত, বরাবরই সিএএ-এনআরসি ইস্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হবে বলে ‘গ্যারান্টি’ দেওয়ার পরপরই ফের সরব হন মমতা।

Follow Us