Agnimitra Paul: কলকাতার ৬ জায়াগয় শুধু অ্যাকশন, জাভেদের ছেলে সহ সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার

এ প্রসঙ্গে পুরসমন্ত্রী বলেন, "সোনা পাপ্পু একজন কুখ্যাত দুষ্কৃতী। এই রকম ছ'টা বেআইনি নির্মাণ ভাঙা হবে। রাজু নস্কর ও সোনা পাপ্পুর তৈরি করা নির্মাণ ভাঙা হবে। এছাড়া বিধায়ক জাভেদ খান ও তাঁর ছেলে সেখানকার দুটো নির্মাণ চিহ্নিত করা হয়েছে। এগুলো ভাঙা হবে।"

Agnimitra Paul: কলকাতার ৬ জায়াগয় শুধু অ্যাকশন, জাভেদের ছেলে সহ সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার
বুলডোজার চলছেImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 24, 2026 | 12:35 PM

কলকাতা: তিলজলা-বেলেঘাটা-কসবা সহ একাধিক জায়গায় চলছে বুলডোজার। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই বলেছিল কোনও রকম বেআইনি নির্মাণ তারা রাখবে না। সেই মতো আগেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণের অংশ। রবিবারও তার অন্যথা হল। কসবায় বেআইনি নির্মাণ ভাঙতে নিজে হাজির হলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

কোথায়-কোথায় ভাঙা হল বেআইনি নির্মাণ?

বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ, উল্টোডাঙায়, বেহালায় চলছে বেআইনি নির্মাণ কাজ। বেলেঘাটার ত্রাস রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙছে বুলডোজার। তিলজলায় জাভেদ খানের ছেলে ফাইয়াজ খানের বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা। বালিগঞ্জে ভাঙা হচ্ছে সোনা পাপ্পু নির্মিত বেআইনি বহুতল। আর কসবার বোসপুকুরে বহুতল ভাঙতে গিয়েছে খোদ মন্ত্রী অগ্নিমিত্রা।

এ প্রসঙ্গে পুরসমন্ত্রী বলেন, “সোনা পাপ্পু একজন কুখ্যাত দুষ্কৃতী। এই রকম ছ’টা বেআইনি নির্মাণ ভাঙা হবে। রাজু নস্কর ও সোনা পাপ্পুর তৈরি করা নির্মাণ ভাঙা হবে। এছাড়া বিধায়ক জাভেদ খান ও তাঁর ছেলে সেখানকার দুটো নির্মাণ চিহ্নিত করা হয়েছে। এগুলো ভাঙা হবে।” তিনি আরও বলেন, “এই সব বাড়ি যাঁরা বানিয়েছেন তাঁদের উপর অ্যাকশন নেওয়া হবে। যাঁরা বানিয়েছেন, যাঁরা টাকা ঢেলেছেন তাঁদের উপরও পদক্ষেপ করা হবে। এটা অবাক ব্যাপার আগের সরকার ১৫ বছর তাঁরা এই বিষয় দেখেনি? এদেরও শাস্তি হবে।”

এ দিন, বেআইনি নির্মাণ ভাঙতে দিকে-দিকে নিয়ে আসা হয়েছে বুলডোজার। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও বিশাল সংখ্যক পুলিশ।

Follow Us